আমি প্রিয়তমা ঘোষ ; জন্ম ২২ সেপ্টেম্বর ১৯৯৭ , উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার অন্তর্গত নরসিংহপুর গ্রামে | পিতা তরুণ ঘোষ এবং মাতা কল্পনা ঘোষ | আমার শিক্ষা জীবন শুরু হয় পাঁচ বছর বয়সে নরসিংহপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে | তারপর চতুর্থ শ্রেণী অতিক্রম করার পর নিবাধুই বালিকা বিদ্যালয় (উঃমা) স্কুল থেকে আমার পঞ্চম শ্রেণীর পাঠক্রমের যাত্রা শুরু ; আর আমার সেই প্রিয় স্কুল থেকেই আমার মাধ্যমিক এবং কলাবিভাগে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হওয়া (২০১৪)| তারপর বারাসাত কলেজ থেকে সাম্মানিক ইতিহাস বিভাগে ২০১৭ তে স্নাতক হই | এরপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে শুরু হয় আমার মাস্টার্স এর পাঠক্রম।
আমার এই সংক্ষিপ্ত জীবনে ভালোলাগা বলতে একটাই , আর তা হলো মনের কিছু ভাষা কলমের দ্বারা প্রকাশ করা | আমি জানিনা তা কিসের রূপ নেয় পদ্য নাকি গদ্য ; শুধু এটুকুই জানি এই ভাষা গুলোর মধ্যে দিয়েই বেঁচে থাকে আমার জীবনের পরমপ্রাপ্তির কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবার অবিচ্ছেদ্য ছন্দ ...
-----------------------------------------------------------------
মনখারাপির সঙ্গী
মন খারাপের এই অভিনয়টায় ,
আজ আমি ক্লান্ত , ভীষণ ক্লান্ত!
একটু বিশ্রাম চাই খানিক্ষন ...
হিমেল বাতাসের এই মেঘাচ্ছন্নতাটা ,
যেন চেপে রেখেছে আমার রুদ্ধশ্বাস!
আর জ্বালিয়ে দিয়েছে
চেপে রাখা একরাশ অভিমানের সে অন্তঃকরণ ...
দূষিত হয়ে গেছে
ঝরে পড়া সে বজ্র বিন্দু গুলো!
যেন ঘিরে ধরেছে হৃদয়াকাশের সে আবছায়া মেঘটাকে ...
চিল , শকুনের সে তীব্র চিৎকারটাও!
যেন আজ কোমল কুহুতানে ছুঁয়ে গেছে ,
গহীন নিশির পূর্ণিমার এই অবসন্নতাকে ...
------------------------------------------------------------------
আবার দেখা
শিয়ালদহগামী ট্রেন ;
বহুকাল পর আজ আবার দেখা ,
এখনও শান্ত তার দুচোখ , সেই এড়িয়ে যাওয়া ,
এখনও হাত মুষ্ঠি ; আর না জানি তাতে কি আঁকি বুকি লেখা ...
সাধ জাগছে , একটা বার জিজ্ঞেস করি ;
কি রে কেমন আছিস ?
তারপর , না থাক !
হয়তো ভুলে গেছে , কি বলবো ...
কি রে চিনতে পারছিস ???
বেশ লাগছিলো দেখে ,
পুরোনো সে দিন গুলো যেন হাতছানি দিচ্ছে ;
এখনও মনে হয় পায়ে ব্যাথা
সেই ক্রেপ ব্যাণ্ডেজ !
আর সে মুখ লুকানোর চেষ্টায় কত কি বলে যাচ্ছে ...
হঠাৎই ট্রেন এর থেমে যাওয়া
এক গুচ্ছ লোক ,
আর তারও না বলেই চলে যাওয়া ;
হয়তো কিছু বলার নেই
তবুও কোথাও এক অজানা দুঃখ পাওয়া ...
আমার কাঙ্খিত দুচোখ
না জানি কোন হতাশায় সারা ,
বিষন্নতা নয় ;
তবে এক মন খারাপির পাগলপারা ...
তবে তারপর আবারো মুখে মৃদু হাসি
ট্রেনে ওঠার চেষ্টায় তার দূরন্ত পায়ে ছুটে আসা ,
আমিও ইপ্সিত যে ;
হাত বাড়িয়ে তাকে নিয়ে
জমানো গল্প শোনানোর অভিলাষা ...
রাগ নয় হাসি মুখেই বলা ;
যখন যাওয়ারই ছিল না
তবে নামাটা কি খুব দরকার ছিল !
আর তার সেই লুকানো ভাষায় জবাব দেওয়া ,
ও আপনি বুঝবেন না ;
হয়তো কোথাও জরুরি ছিল ...
বেশ চলছিল গল্প .......
তারপর হঠাৎই হাতছাড়া ,
আমি যে ঘরেতেই .
আজও দেখা হয়নি তার সাথে
এ তো স্বপ্ন ছিল ,
যা ভেঙে গেলো অচিরেই .......
------------------------------------------------------------------
No comments:
Post a Comment