Wednesday, 29 July 2020

মোহন হালদার



কবি  পরিচিতি : আমি মোহন হালদার। ১৯৯৩ সালের ২০ই এপ্রিল, মালদা জেলার অন্তর্গত পাবনাপাড়া নামে এক অপরিচিত গ্রামে আমার জন্ম হয়। পিতা রাজেন হালদার ও মাতা রাজেশ্বরী হালদার। 

প্রাথমিক শিক্ষা শুরু কিসমত সুলতান পুর নামক ছোট্ট বিদ্যালয় থেকে। তারপর দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া চলে আমাদের নিকটস্থ আলাল উচ্চবিদ্যালয়ে। তবে আমাদের সময় থেকেই আলালের বিদ্যালয়টি উচ্চবিদ্যালয় হিসাবে স্বীকৃতি পেলেও আমার শিক্ষা হয় সামসী উচ্চবিদ্যালয় থেকে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর স্নাতক পাঠ হয় আমার গাজল মহাবিদ্যালয় থেকে। যথারীতি স্নাতকোত্তর পাশ করি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে তবে বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইতিহাস বিভাগের গবেষণারত। তবে লেখার অনুপ্রেরণা এসেছিল মাধ্যমিক পাশ করার আগেই কিন্তু ধীরে ধীরে তা হারিয়ে যায় কিন্তু উৎসাহ হারিয়ে যায়নি। তাই আবার নিজের অভ্যাস তৈরি করেছি। তবে কিছু ভাই বোনের অনুপ্রেরণায় লেখা শুরু করেছি। কিন্তু "ভয়েস সাহিত্য ম্যাগাজিন" এ আমার লেখার প্রথম প্রকাশনা।

--------------------------------------

অপরিচিতি

হঠাৎ দেখা তোমার সাথে
ঐ আম্রবৃক্ষের তলে
তখন তুমি আমার কাছে 
ছিলে অপরিচিত।

তোমায় দেখি লুকিয়ে আমি
ক্লাসের ফাঁকে ফাঁকে
তখন তুমি বোঝো নি আমায়
তখনও অপরিচিত।

দিন চলে যায়, রাত চলে যায় 
খোঁজো নি তুমি আমায় 
অপরিচিত আমি তাই।

বার পনেরো তাকাই আমি
তোমার ভ্রুক্ষেপ নাই  কারণ আমি তোমার 
অপরিচিত তাই।

যখন তুমি অন্যের হলে
খুঁজলে না আমার হাত
কারণ আজও আমি তোমার
অপরিচিত তাই।

-------------------------------------

আঁখি

তুই হলি ভালোবাসা
তোর মাঝে কত রাগ 
তোর মাঝে লুকিয়ে রাখা
কত যে অভিলাষ।

মিথ্যা যতই বলুক লোকে
তুই বলে দিস সত্য
মিথ্যার কাছে কখনোই মাথা নোয়াতে নোস বাধ্য।

তোর ঐ নরম চাহনিতে
অনেকে জোয়ারে ভাসে
তোরই পানে চেয়ে আবার
কত জনই‌ না ফাঁসে।

তবুও তুই নিষ্পাপ শিশু
নেই কো কোনো ভুল
তোর মাঝেতেই লুকিয়ে আছে
কত ভালোবাসার ফুল।

Copyrights@ Mohan Haldar  
---------------------------------------------

Tuesday, 28 July 2020

কবিতা : জাগ্রত --অরিন্দম ভট্টাচার্য্য

কবি পরিচিতি :  অরিন্দম ভট্টাচার্য্য



নিবাস : রিষড়া, হুগলি
পেশা : স্বাস্থ্যকর্মী (Bio Medical Engineer in Calcutta National Medical College and Hospital)

-------------------------------------------------------------

🏵🏵 জাগ্রত 🏵🏵

এখনো অনেকে মাথা উঁচু করে বাঁচে,নিজের মতন খোঁজে জীবনের মানে,নদীর মতই বহমান অবিরত,তবু ঘরে ফেরে শিকড়ের টানে।এখনো অনেকে স্রোতের উল্টোদিকে,মন নেই তার মুখস্ত সংলাপে,নিজের মনের কথা বলে অবিরল,গোপন আবেগে হৃদয়ের উত্তাপে।এখনো অনেকে পরশপাথর খুঁজে,মুছে দেবে ভাবে দুঃখের জল্পনা,তাদের হৃদয়  ছুঁয়ে দেখো যদি তুমি,তোমার হৃদয় তবে খাঁটি সোনা।এখনো অনেকে এখানে কষ্ট বুকে,ঘৃণা আর প্রেম - চন্দনে মাখামাখি,'পথ ভোলা 'সেই পথিকের সন্ধানে,আমরা এখানে সারারাত জেগে থাকি।

-------------------------------🏵🏵---------------------------

কবিতা: শহর --সৌম্যজিৎ মান্না

কবি পরিচিতি : 


 সৌম্যজিৎ মান্না Assistant lecturer at seacom skills university.Civil engineering department.
ওরফে কবিবাবু। 
নিবাস: আমতা, হাওড়া। 
শব্দ, ছন্দ এটাই জীবনের অক্সিজেন।

-----------------------------🏵🏵-----------------------

🏵🏵 শহর 🏵🏵

আমি লেগে থাকি কৃষকের কাদামাখা হালে,আমি রক্ত ঝরানো ঘাম শ্রমিকের কপালে...আমি বিদ্রোহ, আমি চিৎকার করা লাখো মজদুরের স্বপ্ন,আমি ক্ষুধার অরণ্যে ভুখা পেট ভরানো অন্ন...আমি মৃত ভবিষ্যৎ,হেরে যাওয়া বেকারের চোখেআমি মিথ্যা আশ্বাস ওই কলুষিত নেতাদের মুখে...আমি পতিতালয়ের অন্ধকার,মানুষ যেথায় পণ্যআমি কবিতার ছন্দ, গানের সুর - তোমাকে জেতানোর জন্য...আমি মুক্তি,আমি স্বাধীনতা,আমি লড়াই করার অহংকারআমি জীবন-যুদ্ধে শিকল-ভাঙা প্রতিটি নারীর অলংকার...আমি বিপ্লব,আমি স্লোগান,আমি রাজপথে রক্ত ঝরানো মিছিলআমি প্রেম,আমি ভালোবাসা,আমি প্রিয়তমার বুকের আঁচিল...আমি মানুষ,আমি অমানুষ,আমি বারুদের শিরদাঁড়াআমি মিথ্যের বিরুদ্ধে ঘোষিত যুদ্ধে সত্যবাদী সর্বহারা...আমি লাশেদের জমায়েতে, বেঁচে ফেরা নতুন এক প্রহরআমি কাঁটায় মোড়া লাল গোলাপ, তোমার প্রাণের শহর...

------------------------------🏵🏵------------------------

কবিতা: মা --অনিতা রায় মুখার্জী

কবি পরিচিতি: অনিতা রায় মুখার্জী  একজন গৃহবধূ। তার ছেলে দীপ্তাংশু রায় মুখার্জী একজন প্রতিভাবান তরুন কবি, সেই সুবাদে তিনি সাহিত্য জগতে পদার্পণ করেন এবং লেখালিখিতে মনোনিবেশ করেন। সেই থেকেই সাহিত্য জগতের সাথে তিনি ওতোপ্রোতভাবে জড়িত। 

বর্তমানে তিনি প্রাঙ্গণ সাহিত্য পত্রিকারপ্রচার বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে চলেছেন। তাছাড়া আরও কটি পত্রিকার সাথে তিনি যুক্ত রয়েছেন।
----------------------------------------------------------

🏵🏵 মা 🏵🏵

তোমার কথা মনে পড়লেই মা আমার মনের মধ্যে ভেসে আসে তোমার সেই ভুবন ভোলানো হাসিমায়া মমতায় জড়ানো -----ভালোবাসার এক নিবিড় বাঁধন।তোমার জন্যই তো দেখতে পেয়েছিলামএই সুন্দর পৃথিবীর প্রথম আলো।তুমিই তো আমার কথামালারপ্রথম বর্ণপরিচয় ----তুমিই তো আমার অন্ধকার রাতেরআশার আলো ----তুমিই তো আমার চোখের মণিহৃদয়ের ধ্রুবতারা ----তুমিই তো আমার সকল সৃষ্টিরগভীর অনুপ্রেরণা ----তোমাকে দেখলেই দূর হয়ে যায়আমার সব দুঃখ- কষ্ট- যন্ত্রণা।তাই আজ মাতৃ দিবসের শুভলগ্নেপ্রার্থণা করি বারবার ---তোমাকেই যেন পাই মাতৃরূপেজীবনে মরণে শতরূপে শতবার।।

-------------------------------🏵🏵------------------------

কবিতা: মতবাদ --যাদব চৌধুরী

কবি পরিচিতি: যাদব কুমার চৌধুরীর জন্ম ১৯৬০ সালে পশ্চিমবঙ্গের মালদা জেলার চৌকী গ্রামে l প্রাথমিক শিক্ষা গ্রামে l কলা বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন ১৯৭৬ সালে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় থেকে l ১৯৮০ সালে রায়গঞ্জ কলেজ থেকে স্নাতক হন l ১৯৮৩ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজীতে এম. এ. পাশ করেন l হাই স্কুলে শিক্ষক পদে যোগ দেন ১৯৮৩ সালে l মিল্কী হাই স্কুল, আড়াইডাঙ্গা ডি. বি. এম. একাডেমী হয়ে ইটাহার উচ্চ বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেছেন l সাহিত্যচর্চা কলেজজীবন থেকে l "অঙ্গন" ও "অগ্রণী" নামে দুটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন l "উত্তরবঙ্গ সংবাদ" দৈনিকে মালদা জেলার প্রতিনিধি হয়ে সাংবাদিকতা করেছেন।


সাহিত্য আলোচনায় বিশেষ রুচি আছে l বহু পত্র-পত্রিকায় কবিতা গল্প প্রবন্ধ প্রকাশিত হয়েছে l "গল্পকথার গল্পগুচ্ছ" ও "গল্পের জাদুঘর" নামে দুটি গল্প সংকলনে গল্প প্রকাশিত হয়েছে। ২০১৮ সালে "কল্পপথে কাব্যরথে" নামে একটি একক কাব্যগ্রন্থ এবং ২০১৯ সালে "কল্পপথে গল্পরথে" নামে একক গল্পসংকলন প্রকাশিত হয়েছে l ২০২০ সালে প্রকাশিত হয়েছে "প্রাসঙ্গিকতায় ভাষা ও সাহিত্য" নামে একটি প্রবন্ধগ্রন্থ
_______________________________________

🏵🏵 মতবাদ 🏵🏵


রাস্তায় পড়ে আছে অনেক দেহ
গোটা এবং খণ্ড বিখণ্ড 
আর পড়ে আছে ফেলে যাওয়া সম্পদ
জুতো, ছাতা, কাগজে মুড়ানো প্যাকেট
মানিব্যাগ, কিছু টাকা এমনি ছড়ানো
আর ছাপানো কাগজে কিছু মতবাদ
খানিক আগে শ্রেষ্ঠত্বের লড়াই ছেড়ে
সাইরেনের শব্দে পালিয়েছে তারা
পড়ে আছে শুধু পরাজিতরা উভয়পক্ষে
দুটো পাথর, শুকনো দুটো ডাল
আকাশে বেলুন হয়ে ওঠে
ঘষে উঠলেই আগুন জ্বলে


__________________🏵🏵___________________