Saturday, 28 March 2020

কবিতা

"এ কেমন বসন্ত"        
        ---ক্ষমা কংসবনিক 
         
          এ কেমন বসন্ত? 
 রঙিন প্রেমের আভাস তিক্ত করণ যেন!
 ভাবনায় এত আতঙ্ক আজ কেন? 
 মনোরম কোকিলের ডাকে নেই কেন আনন্দ? 
 এ কেমন বসন্ত? 
 লাল পলাশের ভ্রমরের ছোঁয়া, 
 দেখেও চোখ আনমনা|
 রঙিন খামে মোড়া ভালবাসার কথোপকথন, 
 আজ আর ভালো লাগেনা|
 বন্দী চারদেওয়াল লাগছে আজ শুধু মন্দ, 
 জানি চারটি দেওয়াল আমারই গাঁথা মালা, তবু জীবন খোঁজে  না ছন্দ |
 আজ এ কেমন বসন্ত? 
 রংবেরঙের পাখির গান, 
 বাতাসে ভাসে বসন্ত|
 ভয়াবহ দিন মুখোশে ঢাকা বন্দী শরীর, 
 এ কেমন বসন্ত? 
 শান্ত আজ পথ, ঘাট, অজস্র মানুষের কোলাহল |
 নিঃশব্দ পৃথিবী আজ, বুঝি বিধাতা করছে ছল |
 এ কেমন বসন্ত? 
 যেখানে বন্দি শিশু খুশির অন্তরালে ফেলছে চোখের জল !
 যেখানে প্রাণহীন মানুষের লুপ্ত মনোবল |
 আজ এ কেমন বসন্ত? 
 বসন্ত পরিণত আজ এক বিষাক্ত ভাইরাস, 
 করোনা নামে পরিচিত আজ আমাদের বসন্ত ঋতু রাজ |

Copyrights@ K Kangsabanik  
**************************************

 শ্রীমতি ক্ষমা কংসবনিক 
কবি ও লেখিকা 
 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

কবিতা

"তৃষ্ণার্ত জীবন"
  --রাজীব মিত্র 

কুঁড়েঘর ঘর থেকে অট্টালিকা শেষ করেও
     মিটছে না খিদে - 
এদিকে চায়ে ভেজা বাশি রুটি চিবোতে চিবোতে
হিসাব মেলেনা আধ পেটা জীবনের।

রাতের চাঁদটাও বেইমানি করে ঝুঁকে থাকে।
মৃদু জোছনায় খেলায় মত্ত দুটো নগ্ন শরীর !
নিভে আসা লম্ফের আলোয় পাঞ্জাবির ছেড়া 
        খোঁজে মাষ্টার মশাই।

ভেবোনা চার দেওয়ালটায় বাঁধা আমি
ঠিকানা আমার পৃথিবী জুড়ে ।।

Copyrights@ R Mitra 
 **************************************
শ্রী রাজিব মিত্রব
কবি ও লেখক 
 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

গল্প

"আর্তনাদ" 
     --অহনা রায় চৌধুরী

-কাল তোঃ বিয়ে হয়েই যাবে, আজকের রাতটা তোমার পাশে শুতে দাও, প্লিস !
-না, একদম না !
-প্লিস, দাওনা !
-না, আমি চাইনা, বিয়ের আগের, রাতটা তুই আমার পাশে নার্সিংহোমের বেডে শুয়ে কাটাস !
-ডাক্তাররা পারমিশন দিয়েছে তোঃ, তাহলে !
-ওরা ডাক্তার, আমার শেষ কেমো টানার যন্ত্রণার দৃশ্য তুই সহ্য করতে পারবি না !
-ডাক্তাররা পারমিশন দিয়েছেন তোঃ !
-ওরা ডাক্তার, আমি মা.... তুই সুখী হস, অনুপম কে আমার আশীর্বাদ দিস, আর তোর গর্ভে যে আছে, তার নামের প্রথম অক্ষর যেন আমার নামের প্রথম অক্ষরটাই হয় !!
-মা, মা ও মা.... 
(চিরসম্পদ হারানোর আর্তনাদের কান্নাতে, ভরে উঠল নার্সিংহোমের কেবিন... পরেরদিন বাজলো সানাই, শাঁখ, হলো সিঁদুর দান, হলো অনুপম আর ঈশার বিয়ে )

    
© Ahona Roy Chowdhury 
**************************************

শ্রীমতি অহনা রায় চৌধুরী 
লেখিকা 
 হুগলি, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 
 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

কবিতা

"সচেতনতা" 
      --জয়দেব বেরা 

চাই একটু শুধু সচেতনতা,
চাই একটু শুধু সতর্কতা;
আমার-তোমার-তোমাদের-
সবার একটু সচেতনতা,
বাঁচাতে পারে সমগ্ৰ এই বিশ্বকে।
পুরো পৃথিবীটা আজ -
করোনা ভাইরাসের আতঙ্কের খাঁচায় বন্দি।
সমগ্র মানবসমাজও আজ গৃহ বন্দি।
চারিদিকে শুধু শোনা যায় ,
করোনা ভাইরাসের আতঙ্কের কলরব।
এই বিশ্বটা আজ যেন ভরে গেছে;
মানুষের লাশের পাহাড়ে।
ক্রন্দনরত পৃথিবীটা ! পুরো আবৃত-
হয়ে গেছে কবরের সাম্রাজ্যে।
কোথাও নেই একটুকু প্রানের
স্বস্তি নেওয়ার জায়গা।
চারিদিকে শুধু ভাইরাসের হাহাকার ও আতঙ্ক।
তাই বলবো, এসো এই ভাইরাসকে রুখতে সবাই হই একটু সচেতন ও সতর্ক।
তাহলেই, এই মানব সমাজ,
দেখতে পাবে একটু বাঁচার আশার আলো।

**************************************

শ্রী জয়দেব বেরা 
কবি ও লেখক
পূর্ব মেদিনিপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 
 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------



Tuesday, 24 March 2020

প্রবন্ধ

"নিজের খেয়াল রেখো" 
            ©অর্পণ বসাক

তারপর কালকের খবরের কাগজে বড় বড় হরফে লেখা -- 
"গোটা বিশ্ব কে মুক্তি দিলো করোনা।"
ইতালি, চীন, ভারত সবার স্বস্তির নিঃশ্বাস। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে আগামীকাল থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ,
ইউনিভার্সিটিতে আবার পঠন পাঠন শুরু হবে। প্রধানমন্ত্রী মন কী বাত এ এসে বলবে মেরে পিয়ারও দেশবাসী.
না! না! কল্পনা নয়। এ সত্যিই একটা মীরাক্কেল। সত্যিই এ আগামীর ভালো থাকার উৎসবের এক আগাম প্রস্তুতি।তার আগে এ কয়টা দিন প্রিয় পৃথিবীকে ভালোবেসে দেখো, শিক্ষা নিয়ে দেখো প্রাশ্চাত্য দেশগুলি থেকে।

                     এতদিন ইতালির গল্প শুনছি। এক এক করে আমাদের দেশেরও ,এবার রাজ্যে। হম মৃত্য হানা দিয়েছে,বাতাসের সেই অণুজীব শুনছে না কারো কথা, মানছে না বাধা নিষেধ।যেখানে সবাই লক ডাউন হওয়ার কথা বলছি সেখানে গায়ে বাতাস লাগিয়ে ঘুরছি এখনো। আমাদের উদাসীনতার ছবি ফেসবুকে ভাইরাল করছি আর কিছু লোক তাতে হাহা  রিয়াক্ট করছি। শিল্পের শহর ইতালিকে দেখে শিখছি কই? যেখানে মৃত্যুর কাছে হেরে যাচ্ছে জীবন,যেখানে ডাক্তার নার্সদের নিরলস পরিশ্রমও ব্যর্থ হয়ে যাচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছে হৃদস্পন্দন ঠিক সেখানেই আমরা বোধয় মহামারীর ইতিহাস লিখতে যাচ্ছি। ভয় হচ্ছে না বরং গায়ের জোরে নিজেরাই একেকজন ডাক্তার, বিজ্ঞানী, কিংবা বুদ্ধিজীবী হয়ে গেছি।  
  
                         আপনার তো ঘর আছে। কিন্তু ভাবুন তো যাদের ঘর নেই দোর নেই,  তাঁদেরও তো বাঁচার অধিকার আছে। একবার ভাবুন তো ,আপনি একদিন তো মরেই যাব বলেই বাইরে বের হলেন, আর অপনার জন্য কেনই বা ডাক্তার নার্স বা সরকার নিজের জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা করবেন? কেন করবেন? আর যদি নিতান্তই মরতে চান প্লিজ নিজে ঘর থেকে বেরিয়ে পথশিশুদের ভবঘুরেদের নিজের ঘরটি ছেড়ে দিন।

                     ইতালিতে যেমন কবর খোঁড়ার লোক নেই, প্রিয়জনকে ছুঁয়ে দেখার সাধ্য নেই, প্রেমিকের চোখের জল মোছার জন্য মায়ের মত সেই প্রেমিকাটিও নেই। আসুন না একবার প্রতিজ্ঞা করে দেখি 
এই জন্মভূমিকে আমরা  শ্মশান হতে দেব না......
এই জন্মভূমিকে আমরা মৃত্যুর স্বর্গ রাজ্য বানাবো না.........
এই ভারতবর্ষকে অণুজীবের আঁতুরঘর বানাবো না.....
তারপর সবাই একসাথে গলা মিলিয়ে  গাইব জন গন মন.........।। 

Copyrights@ A Basak  
****************************************
শ্রী অর্পণ বসাক 
লেখক 
গঙ্গারামপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 
 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------