Wednesday, 21 April 2021

""আজ ছাতা শূন্য হলাম"" ---মুরারি"



ছাত্র জীবনে তোমার অনেক কবিতা পড়েছি,
আর মনে মনে ভেবেছি,
তুমি নিশ্চয় অন্য দলের মানুষ অন্য জগতের মানুষ;
তোমার কবিতা নিয়ে কত আড্ডা দিয়েছি,
ক্ষুদ্র জ্ঞানে তুলেছি কতনা সমালোচনার ঝড়;
আজ যেন সবটুকু বিস্ময়------!!
একদিন কৃষ্ণগঞ্জের 'সরজিত দা'
তোমায় "মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে"এমন সুন্দর বুঝিয়ে দিল,
আমি তোমার ফ্যান হয়ে গেলাম-----
তোমার কবিতাকে করে নিলাম মিছিলের মুখ;
আমি ও আমরা তখন নব্য কমুনিষ্ট,
সবাই হৃদয়ের টুকরো টুকরো যন্ত্রণা তোমায় কবিতায় সান্তনা করে,
তীর হারা ঢেউয়ের সাগর পাড়ি দিতে ছেয়েছিলাম;
কেউ পাড়ি দিয়েছে কেউ হয়ত পাড়ি দিতে পারেনি,
তোমার "বাবরের প্রার্থনা"র মত আজও অনেক হৃদয় এখনো পথ খুঁজে বেড়ায় পথের দিশা পাওয়ার আ‌আয়,
কেউবা আবার জীবনের পশরা সাজিয়ে, তোমার "উর্বশীর" মত হাসি দেয়;
সে যাই হোক তুমি ছিলে বটবৃক্ষের মত আমাদের মাথার উপর,
আজ ছাতা শূন্য হলাম,
একটা আদর্শের ছায়া সম্পাত জীবন থেকে সরে গেল;
চোখ ফেটে বেরিয়ে এল দুফোটা গরম অশ্রু,
আকাশ আমায় বলল ডেকে,
বাতাস আমায় বলল দুঃখে,
নদী আমায় বলল কেঁদে,
শঙ্খ ঘোষ আর নেই,,,,,,,


----------------------------------------------------
        Voice Literary Blog 
Editor : Bristi Kangsabanik 
Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

Tuesday, 20 April 2021

বসন্ত - সঞ্জয় সূত্রধর

 
ফাগুন মানেই বসন্তের আবাহন ,
      দেয় যে মনে দোলা ।
রাধা কৃষ্ণের প্রেম লীলার ছলে ,
      মত্ত হিন্দু তাছাড়াও বৌদ্ধ ,শিখ , জৈনরা ।
পলাশ , শিমুল ফুলে ভরা পর্ণমোচী স্বরূপ বৃক্ষ ,
     সঙ্গে কোকিলের কুহু কলতান ।
শীতের কূহর কেটে গেছে ,
     আর শুরু সূর্যের তাপ দান ।
বসন্ত এসেছিল , আসছে বারংবার ,
     সবার মনে রঙিন সাজ , আমি নির্বিকার ।
জীবন তরে পাইনি –রংয়ের পরশ ,
     রাই , তোমার হাতের ছোঁয়ায় ।

                
----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

Monday, 19 April 2021

নব আনন্দ --আরতি সেন


নব উল্লাসে নব আনন্দ সমাগমে
 এসো  বৈশাখ নতুন উদ‍্যমে।
নবীনের উল্লাস নবীনের জয়গান
 নববর্ষের নতুন প্রভাতে হোক একসুর কলতান।
ধরা উঠুক জেগে ফিরে আসুক  প্রাণ
নেই ভয় নেই ভয় পাবে সকলেই পরিত্রাণ।
নতুন বছর, নব কিশলয়, নতুন পাখ পাখালীর বাসা
নব আম্রশাখে আম্রগুচ্ছ কাঁচা মিঠে কত আশা।
দিগন্ত ব‍্যাপী মেঘের সজ্জা ঘনঘটা করে আসে
ইশান কোনে কিসের ইঙ্গিতে  কোন মেঘ ভাসে?
কোন সুরে আজ বাজে সঙ্গীত বৃষ্টি অঝোরে ঝরে
রাগে অনুরাগে ভরে উঠে মন সৃষ্টির অভিসারে।
নব বৈশাখী  চিত্ত উতলা ব‍্যাকুল হয়েছে মন
নববৈশাখে নব উল্লাসে নব নব আয়োজন।
নবীনের তরে এত আয়োজন  পুরাতন হবে ক্ষয়
বইছে বাতাস জীর্ণপত্র ঝরে যাবে নিশ্চয়।
প্রকৃতির রূপ শুধু অপরূপ যাওয়া আর আসা মিলে
কি পেলে কি দিলে প্রকৃতির কাছে হিসাব নাইবা নিলে।।

----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

Sunday, 18 April 2021

বৈশাখের আগমনী বার্তা - কবি সুব্রত মিত্র


                নব নূপুরের ছন্দে বলব আনন্দে
         হে নব বৈশাখ ; এসো হে এসো হে ,,,,, ,,, ,,
                    এসো নব দখিন হাওয়ায় ,
               এসো দখিন দাওয়ায় এসো এসো ,,,, ,,, ,, 

                  মোর যত অহংকার , যত তৃষ্ণা ,
              যত হাহাকার মুছে দাও মুছে দাও
                এসো দ্বারে শান্তির গান গাও । 

               তব আগমনে যেন হই পাগলপারা
                    পুষ্পের গন্ধে হই দিশেহারা,
তোমার শরীরের ঐ মিলনের জামা দাও ;দাও ; দাও পরায়ে
             হে নব বৈশাখ মোদেরে লও জড়ায়ে । 

            ঘাসগুলো নেচে চলে মাধবীর ডাকে
                 কৃষ্ণের চূড়া পরাবে যে কাকে ,
                     আমি তব পথিক লজ্জা
       সুন্দর সুন্দর বৈশাখী ধরণী আজ রূপ সজ্জা । 

                    কচি কচি পাতাদের ভিড়ে
             মুখরিত কোলাহল নেচে নেচে ওঠে
                    ছোটছোট পাখিদের নীড়ে
             সোনালী গ্রীষ্মের চমক লাগা রোদে
                   জামরুল গাছটি হাসে বৈশাখে 

            অসীম আকাশ তার নির্যাস ঢেলে বলে
            বৈশাখী আদরে ফুলপরী নৃত্যের তালে ,
                      গাছে গাছে , ডালে ডালে । 

                  
----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

এসো হে বৈশাখ - মিতা দত্ত ঘোষ দস্তিদর

    এসো হে  বৈশাখ,
 এসে দাঁড়াও একবার
মানব দরবারের আঙিনায়।
দেখ, কেমন দু:সহ ভয়ে ভয়ে
 দুর্বিসহ রাত কাটছে-
এখনও হয় নি নব সূর্যোদয়।
নীবিড় তিমির ভেদ করে
আতঙ্কের দীর্ঘশ্বাস পেরিয়ে
"এসো হে বৈশাখ জ্যোতির্ময়।"
নববর্ষ বয়ে আনুক নব বার্তা
দুষণ মুক্ত প্রকৃতির  আঁচলে
হোক মানুষের নিরাপদ আশ্রয়।
 'বৈশাখ', এসো আলোর নিশানা নিয়ে
যে পথে জনজীবনের  যাত্রা নিরন্তর...
আগামী দিনগুলি রয়েছে তোমার ই প্রতিক্ষায়।

----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization