Sunday, 10 May 2020

কবিতা

 "বিচিত্র অঙ্গীকার"
         -- ক্ষমা কংসবনিক 

       নীল গগনে কালো মেঘের আনাগোনা, 
       হয়তো প্রেমের পূর্বাভাস |
     শরীরতো মনের অধীন, 
    চিন্তা সে তার নিত্যসঙ্গী ছোট্ট কুটির বাস |
       তাই বুঝি গর্জে  বিদ্রোহী আকাশ |
       শরীর গেলেও রুখবে প্রিয়ার সর্বনাশ |
        মরার আগে মরব না  হোক অঙ্গীকার|
      বেঁচে আছি তাই বাঁচবে  করো মনের সংস্কার |
     সর্বনাশা অভিলাষা মনের প্রাঙ্গণ, 
      অভিমানী সে, প্রেম পিপাসি, শোনে না  কারো বারণ |
       গর্জে ওঠা আকাশ ও বোঝে, 
 মন - সে কি চায়? 
       প্রেম মিলনে,  প্রিয়া বিহনে, মরণ ও ভীত প্রায় |


Copyrights@ Kshama Kangsabanik 
------------------------------------------------------------

শ্রীমতি ক্ষমা কংসবনিক 
কবি-লেখিকা
উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 
---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------


कविता

 ***ख़्याल***
     --शिप्रा देबनाथ

सायद तूमहे मेरि ख्याल भी नहीं आता होगा
मगर मुझे तुम्हारी यादें दिन भर सताया करते रहते हैं ,

ऐसा किया गुनाह कर दिया मैंने जो तुम मुज्ञको 
अपने यादों  से बाहर निकल दिया! 
मुझे भुलाकर तुम अगर हो खुश तो 
मुझे कोई ग़म नहीं कयु कि 
तुम्हारा खुशी हि मेरि  मक़सद थी हमेशा।

तुम खुश रहो जिन्दगी भर  येही दुआ रहेगी 
हरपल  मेरी खुदा से,  

मैं न आऊंगी राह में तुम्हारा  बस येहि चाहुंगी  
तुम्हें अपना मंजिल मिल जाए,

किया हुआ अगर तुम जो मुझे न मिले तो
जिसे मिले तुम वो तो होगी खुशनसीब बहुत,
उसकी दामन भर देना तुम  
दुनिया कि हर खुशी से कि
 वह  हो दुनिया के सबसे खुशनसीब।

Copyrights@ Shipra Debnath 
-----------------------------------------------------------
 
शिप्रा देबनाथ
---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

অপরিচিত - মোহন হালদার



হঠাৎ দেখা তোমার সাথে
ঐ আম্রবৃক্ষের তলে
তখন তুমি আমার কাছে 
ছিলে অপরিচিত।

তোমায় দেখি  লুকিয়ে আমি
ক্লাসের ফাঁকে ফাঁকে
তখন তুমি বোঝো নি আমায়
তখনও অপরিচিত।

দিন চলে যায় 
রাত চলে যায়
খোঁজো নি তুমি আমায়
অপরিচিত তুমি তাই।

বার পনেরো তাকাই আমি
তোমার ভ্রুক্ষেপ নাই
কারণ আমি তোমার 
অপরিচিত তাই।

যখন তুমি অন্যের হলে
খুঁজলে না আমার হাত
কারণ আমি তোমার
অপরিচিত তাই।

Copyrights@ Mohan Haldar 
---------------------------------------------------------------
 
শ্রী মোহন হালদার 
লেখক ও গবেষক 
গাজল, মালদা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 
 ---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

একটি রবীন্দ্র জয়ন্তী

"একটি রবীন্দ্র জয়ন্তী" 
    -- মানস চক্রবর্ত্তী 

গ্রামে প্রাইমারী স্কুলের স্যার বাবাকে বলেছিলেন , 
' পরেশ মেয়েটাকে গান শেখা , গানটা ওর আসে | ' 
বাবা কোনো উত্তর দেয়নি | শুধু 
হ্যাঁ সূচক ভাবে ঘাড়টা নেড়েছিল | 
স্যার দিদিকে কী বুঝিয়েছিল কে জানে ; 
দিদি প্রায়ই বায়না করত 
হারমোনিয়াম কিনে দেওয়ার জন্য 
বাবা হেঁসে বলতেন : কিনে দেবো রে মা | 
তারপর অনেকগুলি পঁচিশে বৈশাখ আর 
বাইশে শ্রাবণ পেরিয়ে গেল 
একদিন দিদি খুব গো ধরল |
কেন , কে জানে, বাবার মেজাজ সেদিন চড়ে গেল 
দিদির গালে সপাটে এক চড় ,
দিদিকে আর কোনোদিন বায়না করতে দেখিনি | 

আমার মা বরিশালের মেয়ে 
দাঙ্গার সময় উদ্বাস্তু হয়ে এদেশে এসেছিল 
কিছুই আনতে পারেনি , কেবল 
একখানা গানের খাতা ছাড়া | 
শুনেছি দাদু নাকি ভালো এসরাজ বাজাতেন 
রবীন্দ্রনাথের খুব ভক্ত ছিল 
এ সব অবশ্য মায়ের কাছেই শোনা 
মা যে গান জানতেন সেটা কোনোদিনও 
আমাদের কাছে বলেনি ,
দিদিই প্রথম আবিষ্কার করেছিল  | 
একদিন ঝড়ের রাতে মা গুনগুনিয়ে গেয়ে উঠেছিল 
' যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে ...' 
দিদি চেঁচিয়ে  উঠেছিল , ' মা তুমি গান জান ? ' 
মা দিদির মুখ চেপে ধরেছিল 
তোর বাবাকে বলিস না যেন , 
উনি রাগ করবেন | 
বাবা গান বাজনা খুব একটা পছন্দ করত না | 
গান যে বাবা কেন পছন্দ করত না 
তার কোনো সঠিক ব্যাখ্যা আমি আজও জানি না 
হয়তো  অভাবের জন্য স্বভাবটা একটু 
রঙচটা হয়েছিল ,
অবশ্য এই নিয়ে মায়ের কোনো অভিযোগ 
ছিল কিনা জানি না ,থাকলেও  
তা প্রকাশ করেনি | 

আমাদের বাড়িতে ঢাউস মার্কা  একটি 
রেড়িও ছিল ,ওটা ঠাকুরদার সম্পত্তি ,
উত্তরাধিকার সূত্রে বাবা পেয়েছিল | 
কারখানা থেকে ফিরে রাত আটটার  খবর শুনত 
মা দুপুরে শুনত মহিলা মহল , আর টুকুটাকি অনুষ্ঠান ;
সত্যি কথা বলতে কী রেড়িওর ওই ক'টা অনুষ্ঠাই
মায়ের বাঁচার অবলম্বন ছিল |  

আমাদের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন হতো 
মূল উদ্যোক্তা মা 
বাবা কাজে বেরিয়ে গেলে 
মা কাপড় রাখার ট্যাঙ্ক থেকে গুরুদেবের ফটোটা বের করে 
একটা জলচৌকির উপর রাখত |
আমি ফুল নিয়ে আসতাম 
দিদি বাটত চন্দন 
মা সুন্দর করে গুরুদেবকে সাজাতেন , মালা পরাতেন | 
একটা আসনে বসে গাইতেন -
'হেঁ নূতন 
দেখা দিক আর-বার 
জন্মের প্রথম শুভক্ষণ | ' 
আমি আবৃত্তি করতাম | 
দিদি কিছু বলত না , মা বললেও না | 

সেবার পাড়াতে পঁচিশে বৈশাখের প্রস্তুতি চলছে 
অন্য বারের চাইতে জমকটা এবার একটু বেশি 
অনেক বিশিষ্ট ব্যক্তি এবার নিমন্ত্রিত 
সুলেখা দির কাছে আমি ক'দিন 
বীরপুরুষ আবৃত্তিটা দেখে নিলাম | 
অনুষ্ঠানের দিন দিদি বাড়ির বাইরে বের হল না | 
সন্ধ্যেবেলায় বাড়ি ফিরেই 
আমি চেঁচিয়ে শুরু করে দিলাম - 
' সন্ধ্যে হলো , সূর্য নামে পাটে 
এলেম যেন জোড়া দীঘির মাঠে | 
ধু ধু করে যেদিক পানে চাই  , 
কোনোখানে জনমানব নাই | 
তুমি যেন আপন মনে তাই  - ' 
' মা দিদি কোথায় গো ? ' 
উত্তরের অপেক্ষা না করে 
এক দৌড়ে দক্ষিণের বারান্দা ডিঙিয়ে 
বীরপুরুষের মতোই দিদির ঘরে | 
' তুই আজ গেলি না দিদি , 
দারুণ হলো | আমি বীরপুরুষ আবৃত্তি করলাম | 
সুলেখাদি অনেকবার তোর খোঁজ করেছিল | 
তুই কেন গেলি না দিদি ? 
গেলে খুব মজা হতো | 
বনানীদি মায়ের গানটা গাইল  - 
হে নূতন দেখা দিক আর-বার  | ' 
দিদি কোনো কথা বলছে না দেখে বললাম , 
' কিরে আমার উপর রাগ করেছিস ? ' 
' না | তুই এখন যা -
আমার মন ভালো নাই | ' 
আমার আনন্দটা কেমন যেন দমে গেল | 
গুটিসুটি মেরে মায়ের কাছে এসে বসলাম | 
মা রুটি করছিল | 
' জানো মা দিদি আমার সঙ্গে 
ভালো করে কথাই বলল না | ' 
এমন সময় দরজা ঠেলে বাবা ঢুকল | 
হাতে বড়ো মতো কি একটা 
আলোতে আসতেই দেখা গেল - হারমোনিয়াম | 
আমি সুখবরটা দিতে এক দৌড়ে দিদির কাছে 
দেখি ঘরটা প্রায় অন্ধকার 
প্রদীপের আলোটাও নিভু নিভু 
দিদি মেঝেতে শুয়ে আছে | 
' দিদি | দিদি | ' দুবার ডাকলাম 
কোনো উত্তর নাই 
আমি ভয় পেয়ে চেঁচিয়ে উঠলাম - ' মা ' | 
মা দৌড়ে এল 
' কী রে ,  কী হলো ? ' 
' মা দেখো , দিদি কথা বলছে না | ' 
মা গায়ে হাত দিয়ে কি বুঝল কে জানে ! 
আমাকে বলল : হারমোনিয়ামটা নিয়ে আয় | 
মা আসনটা পেতে বসল 
হারমোনিয়ামটা কাছে টেনে নিয়ে গাইল - 
' আছে দুঃখ , আছে মৃত্যু , বিরহ দহন লাগে 
তবুও শান্তি , তবু আনন্দ , তবু অনন্ত জাগে | ' 

Copyrights@ M Chakraborty  

 ---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

কবিতা

"বেঁধে বেঁধে"
     --আভা সরকার মন্ডল

পাঁচটি আঙ্গুল বেঁধে বেঁধে 
হয়ে উঠি তুমুল জোর,
মুষ্টিবদ্ধ হাতটি আমরা 
ভয় কি মাগো জানা তোর।।

একই সাথে জাগবো আমরা
দেখতে রাতের কালো দৌড়,
কেউবা দুপুর, কেউবা বিকেল
কেউবা দেবো সতেজ ভোর।।

যাই ছড়িয়ে নানান প্রান্তে
নিত্য ঝগড়ায় বাঁধি ডোর,
যাইবা আসুক, জয় পরাজয়
নির্ভীক সন্তান আমরা তোর।।


Copyrights@ Ava Sarkar Mandal
---------------------------------------------------------------
শ্রীমতি আভা সরকার মন্ডল 
কবি-লেখিকা 
রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 
 ---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------