Friday, 8 October 2021

অন্ধকার বৃষ্টি - প্রশান্ত মাইতি

 

গভীর নিঝুম রাত,ঘড়ির -----
টিকটিক শব্দ বড্ড বাজছে কানে

টাঙানো মশারির উপরে ঘুরছে জোনাকদল
জানালা দিয়ে মাঝে মাঝে  আলো---
করছে ঘর বিদ্যুতের ঝকমকি

আমি শুয়ে শুনছি বাতাসের স্বরলিপি
আর পাতা থেকে ঝরে পড়া
টুপটাপ বৃষ্টির নৃত্য শব্দ

সব থেমে যাওয়ার পর দেখছি
ভেসে আসছে বাতাসে খসে পড়া
ফুল পাপড়ির চেনা শব্দ

সব থেমে যাওয়ার পরও চেনা অন্ধকার
ঝড়ে পড়ছে আমার একাকীত্বে বৃষ্টি পথে ।।
      

Sunday, 26 September 2021

☘ ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ☘


১৯-০৯ ২০২১ : এক আনন্দঘন সাহিত্য -সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলকাতার যোগেশ মাইম একাডেমি হলে উন্মোচিত হয়ে গেল ২২১ জন কবি-লেখক-লেখিকা ও চিত্রশিল্পীদের সৃষ্টিশীল লেখমালা ও চিত্রাকলা নিয়ে ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮"।  
    
      (দ্বিতীয় সংখ্যা - দ্বিতীয় বর্ষ)  



   ☘ভয়েস আয়োজিত এ  মিলনায়তনে বাংলার বিভিন্ন প্রান্তের সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী মানুষদের উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠান কে প্রাণবন্ত করে তোলে। 


🌹অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য ও সঙ্গীত সাধক মাননীয় অধ্যাপক মানস মাইতি মহাশয় (বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ, বাজকুল মিলনী মহাবিদ্যালয়)  


🌹প্রধান অতিথ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও সঙ্গীতশিল্পী শ্রীমতী অনুশীলা বসু মহাশয়া।  

☘সম্মানীয় অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন :-- 


🌹বিশিষ্ট নাট্য ও চিত্রশিল্পী মাননীয় শ্রী সুদীপ মুখার্জি মহাশয়।  
🌹মাননীয়া শ্রীমতী সুছন্দা ঘোষ মহাশয়া ( সহযোগী অধ্যাপিকা,  ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজ)। 
🌹বিশিষ্ট  নৃত্যশিল্পী শ্রীমতী তবস্মি পাল মজুমদার মহাশয়া।
🌹অধ্যাপক সুব্রত রায় মহাশয় 


  ☘অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি ও অতিথিবৃন্দের পুস্পস্তবক ও উত্তরীয় দিয়ে বারণ ও মানব বাবুর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। 


এরপর আসে সেই বহুপ্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ - মঞ্চে উপবিষ্ট সভাপতি, প্রধান অতিথি ও অতিথিবৃন্দ সহ ভয়েসের সদস্যারা একসাথে মিলে উন্মোচিত করেন "ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮" সে সময় করতালিতে মুখরিত হয়ে উঠে আলো আঁধারী যোগেশ মাইম একাডেমি সভাস্থল। 
    




  ☘এরপর একে একে প্রধান অতিথি ও অতিথিবৃন্দের মূল্যবান বক্তৃতা, নিলাশা, মেধা ও শ্রেষ্ঠার অসাধারণ নৃত্য, অনিতা রায় মুখার্জী,  সীমা সোম বিশ্বাস, শুভজিৎ রায়চৌধুরী,  সোমা বিশ্বাস, অর্চিতা মাইতি,  বর্ণালী রায় প্রমুখের কণ্ঠে সুন্দর সুন্দর আবৃত্তি ও দীপ্তশ্রী দে তার অসাধারণ কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন....এসব কিছু  সকলের মনকে আপ্লুত করে তোলে। 

☘শারদ সম্মান ১৪২৮ প্রদান ☘









ভয়েস-এর এ অনুষ্ঠানে উপস্থিত সকল কবি-লেখক-লেখিকা ও চিত্রশিল্পীদের হাতে আমরা তুলে দিই "শারদ সম্মান ১৪২৮" শংসাপত্র,  ট্রফি ও ভয়েস শারদীয়া পত্রিকা। 

☘অতিথি শারদ সম্মান ১৪২৮ প্রদান ☘

🌹 ১) নাট্য ও চিত্রশিল্পী প্রতিভায় অসামান্য অবদানে জন্য মাননীয় সুদীপ মুখার্জি মহাশয়ের হাতে "শারদ সম্মান ১৪২৮" প্রদান করা হয়। 

🌹২) শিক্ষা ও শিল্প প্রতিভাকে কুর্নিশ জানিয়ে মাননীয়া অধ্যাপিকা সুছন্দা ঘোষ মহাশয়া-কে "শারদ সম্মান ১৪২৮ প্রদান করা হয়।।

🌹৩) নৃত্য শিল্প প্রতিভাকে কুর্নিশ জানিয়ে বিশিষ্ট নৃত্য শিল্পী শ্রীমতী তবস্মি পাল মজুমদার মহাশয়া-কে " শারদ সম্মান ১৪২৮" প্রদান করা হয়। 

সাহিত্য রত্ন সম্মান ১৪২৮  প্রদান☘
🌹সাহিত্য সাধনা বা সাহিত্য ক্ষেত্রে অমন্য অবদানের জন্য ভয়েস-এর পক্ষ থেকে এবার "সাহিত্য রত্ন সম্মান ১৪২৮" প্রদান করা হয় বিশিষ্ট সাহিত্য ও সঙ্গীত সাধক মাননীয় অধ্যাপক মানস মাইতি মহাশয়-কে। 

☘মানব বন্ধু সম্মান ২০২১ প্রদান☘

🌹১) সমাজসেবায় ও চিকিৎসা ক্ষেত্রে  অনন্য অবদানের জন্য ডঃ দেবব্রত সেন মহাশয়-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়। 


🌹২) সমাজসেবা ও সঙ্গীত শিল্প প্রতিভাকে কুর্নিশ জানিয়ে মাননীয়া অনুশীলা বসু মহাশয়-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়। 

🌹৩) সমাজসেবায় অসামান্য অবসানের জন্য মাননীয় সুজিত সোম (লংকা, আসাম) মহাশয়-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়। 

   ☘ভয়েস-এর পক্ষ থেকে আপনাদের সকলকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরাও  সম্মানিত ও গর্বিত।  



☘অনুষ্ঠানে ভয়েস সাহিত্য পত্রিকার সহ-সম্পাদিকা বৃষ্টি কংসবনিক ও ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশ-এর সভাপতি শ্রী বিজয় সরকার মহাশয় দু-চার কথা সকলে মাঝে তুলে ধরেন।। 


☘অনুষ্ঠানে আর একটি চমক ছিল আমাদের ভয়েস  সংগঠনের সম্পাদক মিত্র চন্দন মহন্তের প্রথম একক কাব্যগ্রন্থ "তবুও স্বপ্ন দেখি" এর মোড়ক উন্মোচন। এটা আমাদের সকলের ভালো লাগা ও  পরম আনন্দ। 

☘ পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মহাশয়ের মূল্যবান বক্তৃতা ও জাতীয় পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্ত হয়। 


☘সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভয়েস সংগঠনের সদস্যা বিদিশা রায়, সংগঠনের সহ-সম্পাদক ধীমান দাস দাদা।  

🌹সত্যি সকলের ভালোবাসা ও আশির্বাদ কে পাথেয় করে আমরা উত্তরবঙ্গ ছুঁয়ে এলাম বঙ্গভুমির হৃদয়ভূমি কলকাতা। ভয়েস আয়োজিত এ অনুষ্ঠান পূর্ব,  পশ্চিম, উত্তর, দক্ষিন মিলেমিশে মহামিলনের গান রচিয়েছে। যা সর্বদা একে অপরকে বেঁধে বেঁধে রাখবে।


Sunday, 15 August 2021

স্বাধীনতা - কৌশিক সরকার



             

কত রক্ত , কত অশ্রু....
যায়নি সেসব বৃথা, 
মনে পড়ে তাদের কথা ;
যারা নিজেদের রক্তের বিনিময়ে 
স্বাধীনতার নতুন সূর্য স্থাপন করেছিল ;
রক্তেভেজা পরাধীন দেশের দিগন্তে। 

যাদের হুংকার কাঁপিয়ে দিয়েছিল
ব্রিটিশ শাসকের দুর্গ , 
তারাই তো মোদের বিপ্লবী বন্ধু 
মোদের দেশের গর্ব। 

বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু
দিয়েছিলেন নিজের প্রাণ , 
ফাঁসির মঞ্চে হাসিমুখে 
গেয়েছিলেন জয়গান। 

আজাদ হিন্দ ফৌজ তৈরি করে
বিদ্রোহ করেছিলেন যিনি , 
সেই তো মোদের  সুভাষ চন্দ্র, 
তার কাছে , মোরা ঋণী। 

কবি নজরুল লিখেছিলেন
বিদ্রোহের গান, 
মাস্টারদার হাতে তৈরি হয়েছিল
শত বিপ্লবী প্রাণ। 

বিশ্বকবি সৃষ্টি করলেন 
দেশাত্মবোধক গান
বীর বিপ্লবী ভগৎ সিং
দিলেন নিজের প্রাণ। 

বাপুজি দেখালেন নতুন পথ
শোনালেন আগামী দিনের গান, 
মোদের দেশ স্বাধীন হবে 
বাঁচবে সকল প্রাণ। 

একতার সুরে রচিত হল
দেশের জয়গাথা , 
ভারতবাসী অনুভব করল
নতুন স্বাধীনতা। 
                 

#(তপন ,দক্ষিন দিনাজপুর )

Thursday, 12 August 2021

(ভয়েস) আমার উপলব্ধি - - পরেশ চন্দ্র দাস


       
'ভয়েস, একবিংশ শতাব্দীর ঝঙ্কার,
দিগন্তে কাব্যপ্রকাশের এক টংকার।
শব্দকোষে গোটা-বিশ্বের তরঙ্গ,
কুশি-লব সবাইকে নিয়ে অন্তরঙ্গ।
উত্তরণে সর্বসাধারনের যুক্তিতে,
‌পাথেয়-চিন্তা বিকাশের মুক্তিতে।
নব  প্রজন্মের মুক্ত চিন্তাধারা,
সচেতন সমোলোচকের ক্রোধহারা।
পাঠক-ভাবনার ভালো মন্দের দর্শন,
যৌক্তিকতায় দাম্ভিক বজ্র বরিষণ ।
ঝরাপাতা কুরিয়ে খোঁজা শুরু রত্ন,
মাদুকড়ী তেই -সুচনা হোক যত্ন ।
'ভয়েস, নারীকন্ঠের আকুল বিলাপ,
ঠুংরী, গজল,ভজন-খেয়ালে ছয়লাপ।
ভয়েস পাতায় সাধারন লিখার সম্মান,
পাঠক-পাঠিকা,লেখক-লেখিকা সমান।
নারী স্বাধীনতায় ভয়েস অগ্রণী,
বিশিষ্টের মতামত স্থান প্রথমশ্রেণী।
আশির্বাদে হবে একদিন বিশ্ববরেণ্য,
গলি থেকে রাজপথের প্রাধান্য ।
কর্মে জয়-পরাজয় অটুট অভ্যাস,
দাগ মুক্ত রইবে ভয়েসের ক্যানভাস।
ঘাত-প্রতিঘাতে 'ভয়েস' দুর্বার-দুর্জয়,
হাল শক্তহাতে—নিশ্চয় হইবে বিজয় ।

-----------------------------------------------------------------

আশা -- পত্রালী সেন


বড় হয়ে সোনা কি হবে আমার, 
উকিল নাকি ডাক্তার ।  
বাবা বলে ওরে লেখা পড়া করে, 
মানুষ হয়োনা সস্তার ।।
এ যুগের হাওয়া বড়ই দূষিত, 
আছে যে কি কার ভাগ্যে ।
আদর স্নেহের বাছাই যখন, লাগে না হোমে ও যজ্ঞে।।
লেখা পড়া করে বিদেশ বিভুঁয়ে,
চাকরিতে যায় চলে।
মায়ের স্নেহের,বাবার আদর,
পিছে রেখে যায় ফেলে।।
অনেক টাকা রোজগার করে 
লাভটা বল কি আছে?
যদি আসল সময় সন্তানকে 
বাবা মা পেলোনা কাছে ।। 
আশায় আশায় দিন চলে যায়, 
পায় যদি তার ছোঁয়া ।
পরের হাতের সেবায় তাঁদের 
আশা হয়ে যায় ধোঁয়া ।।
অল্প টাকার বিনিময়ে যদি,
কাছে কাছে থাকা যায় ।
তবেই তো তার আসল শিক্ষা, 
মানুষ এমনই চায়।।

----------------------------------------