Saturday, 26 September 2020

বিদ্যাসাগর স্মরণে --গোলাপ সিংহ





পরাধীনতায় জর্জরিত যখন ভারতীয় নারী, 
ছড়িয়েছেন তিনি নারী স্বাধীনতার বানী। 
সমাজ যখন কুসংস্কারের আছন্ন , 
সমাজ সংস্কারের পথ তিনি করেছেন প্রসন্ন।
বাল্যবিবাহের প্রতিবাদী যে মহান মানব, 
বিধবা বিবাহের তিনি প্রবর্তক।
নারী কল্যাণ ও সমাজ সংস্কার যার ব্রত,
তিনি সবার দয়ার সাগর, করুণার সাগর।
লিখে বর্ণ পরিচয় যিনি দিয়েছেন অদ্ভুত দান,
তিনি বাঙালির ঈশ্বর মহান।। 
রেখে গেছেন যিনি অসামান্য লেখনি, 
রয়েছে লিখা বিশ্ব মানবতার বানী।। 
মহান পান্ডিত্যের অধিকারী যিনি, 
বিন্দু মাত্র নেই অহংকারী, 
সত্যের পূজারী তিনি, আধুনিক সমাজ রূপকার। 
মহান মানব, নারী ও সমাজ সংস্কারক, 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শতকোটি প্রণাম।।

Copyright @ Golap Singha  
-----------------------------------------------------------------

Sunday, 20 September 2020

রাজীব লোচন বালা

"ঘোষণা এক- 'অভিসর্ন্দভ" 
       --রাজীব লোচন বালা 

পথ চলতে চলতে নিজের আঠালো যৌবনে , 
'মানুষ' ভূতুড়ে ভূতুম থেকে আবার ভূতের দিকে 
সব জ্বালাতনের জ্বলন্ত তুষে  ভেজার লিপ্সা 
সে এক ঘোষণার অভিসর্ন্দভ!

পরিযায়ী সে তো  সুজন , তারা বুনে বর্ষের ভাগ্য 
পথে- ঘাটে চোখ রাখলেই ঊষর জমিতে হৃদয় গাঁথে ,
তাদের চাওয়া বলতে সেই একটু খাবার- জল- কাপড়
সে এক ঘোষণার অভিসর্ন্দভ । 

ড্রাগ- মাফিয়া আষ্টে অষ্টম গন্ধ ধোঁয় দেখছি তিলোত্তমা
যে ছিল সেও কালোবাজারে শরীর বেঁচা- কেনা করে ,
ভদ্র সেজে, পাগল করছে পৃথিবী যে সে এক কামী ছিল; 
উৎসাহে লিখা চলছে ঘোষণা, সেও এক অভিসর্ন্দভ । 

সরস্বতীর ঘরে আজ বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের অনটন নাই 
পথে- ঘাটে লক্ষ্মীর ছড়াছড়ি, বুদ্ধির টানে গাঁজা জ্বলে ওঠে।
ভিক্ষুক আজ জেলের রুটিতে জীবন মাপে , সরকারীনামা 
আজও পেয়েছি সেই ঘোষণাই; 
যা কাল হবে কতগুলো রঙ্গীন ডিগ্রীর অভিসর্ন্দভ ।

Copyright @ Rajib Lochan Bala  
------------------------------------------------------

শ্রী রাজীব লোচন বালা  
কবি-লেখক 
রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ  

 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

Voice Literary-Cultural Organization
---------------------------Voice----------------------------

Friday, 4 September 2020

শিক্ষক -----গোলাপ সিংহ



শিক্ষক, জাতি গড়ার কারিগর, জাতির মেরুদণ্ড। 
শিক্ষা যার মূল চাবিকাঠি, উদারতা মানব ধর্ম। 
ছাত্র যার মূল অস্ত্র, আচরণে তার তারই মাতৃত্ব।
চোখে যার সমতা, তিনিই তো মহান,
সমাজে রাখেন তিনি অনন্য অবদান। 
তিনি শিক্ষক, সমাজের রূপকার। 
স্নেহ ভালবাসা নিয়ে যার হৃদয় ভরাট , 
সুষ্ঠ সমাজ কল্পনা করেন যিনি সদা
তিনিই গুরুদেব, শিক্ষক আমার। 
যার ছায়াতলে মায়ের আদর, বাবার স্নেহ,
শিক্ষক কূল কে আমার কোটি কোটি প্রনাম। 
পিতা মাতার পর জগতে যার স্থান , 
তিনিই আমার গুরু, শিক্ষক মহান।
সারা বিশ্বে বরেণ্য যিনি, শিক্ষা দিয়ে মানবতার।
কলমে যার অগাধ কালি, লেখেন বিশ্ব কল্যানের বানী,
উচ্চতা যার আকাশ বড়, সূর্যের অপেক্ষা তেজদীপ্ত। 
বাতাসসম স্নিগ্ধ  যিনি, জলের ন্যায় অমূল্য,
প্রকৃতিময় মানুষ তিনি, যাদের পেয়ে জীবন ধন্য।,
 তাদের চরণে প্রণাম জানিয়ে আর্শীবাদ নিই মস্তকে  তুলে।।

Saturday, 22 August 2020

☘️শারদীয়া সংখ্যায় লেখা আহ্বান☘️

Voice Blog App এ শারদীয়া সংখ্যায় লেখা ও চিত্রাঙ্কন আহ্বান

🌹নিয়মাবলি পড়ে লেখা পাঠান🌹

🌼আনন্দ সংবাদ!🌼   🌼 আনন্দ সংবাদ! 🌼


আমরা অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, "voice Literary Cultural Organisation"  তার প্রথম শারদীয়া সংখ্যা প্রকাশ করতে চলছে।  পত্রিকাটিতে একদিকে যেমন থাকছে এপার ও ওপার বাংলার  কবি,  সাহিত্যিকদের কবিতা, গল্প, প্রবন্ধ,  ভ্রমণ কাহিনী, ছোট নাটক, অনুকথা ( অনুগল্প, অনুকবিতা), ছোটোদের বিভাগ; তেমনি পাশাপাশি  থাকবে চিত্রশিল্পীদের তুলিতে ফুটিয়ে তোলা চিত্র ও  ক্যামেরায় বন্ধী করা সেরা ছবি এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন হস্তশিল্পীরঃ- পরিচিত ও অপরিচিত মুখ ও তাদের শিল্পকলা। 

যারা পত্রিকায়  লেখা/ চিত্র / শিল্পকলা তুলে ধরতে চান ; তারা উল্লেখিত নিম্নে বিভাগ ও নিয়মাবলি অনুযায়ী আপনাদের সৃষ্টিশীল বিষয়গুলি প্রেরণ করবেন-

🏵 ২৫ ই সেপ্টেম্বরে মধ্যে পাঠাবেন। 

                    🏵বিভাগ-ক (কবিতা) 🏵
  নিয়মাবলিঃ-
  ১. সাধারণ  বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড  ব্যবহার করবেন।
  ২. কোনো প্রকার ছবিতে লেখে লেখা পাঠাবেন না।
  ৩. আধুনিক প্রচলিত বাংলা বানান পদ্ধতিতে বানান লিখবেন।
  ৪. বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ।
  ৫. কবিতা  ১৬ লাইনের উর্ধ্বে নয়। 
  ৬. আপনার এককপি ছবি সাথে নাম লিখে পাঠাবেন।
  ৭. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
  ৮.লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে কবিদের ।  
  ৯. কবিতা অবশ্যই অপ্রকাশিত হতে হবে।

                       🏵  বিভাগ- খ (গল্প ) 🏵
  নিয়মাবলিঃ-
    ১. সাধারণ  বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড  ব্যবহার করবেন।
  ২. কোনো প্রকার ছবিতে লেখে লেখা পাঠাবেন না।
  ৩. আধুনিক প্রচলিত বাংলা বানান পদ্ধতিতে বানান লিখবেন।
  ৪. বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ।
  ৫. গল্পের শিরনাম থাকা আবশ্যক। 
  ৬. আপনার এককপি ছবি সাথে নাম লিখে পাঠাবেন।
  ৭. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
  ৮.লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে লেখকদের।  
  ৯. গল্প অবশ্যই অপ্রকাশিত হতে হবে।

               🏵 বিভাগ- গ ( প্রবন্ধ ) 🏵
  নিয়মাবলিঃ-
    ১. সাধারণ  বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড  ব্যবহার করবেন।
  ২. কোনো প্রকার ছবিতে লেখে লেখা পাঠাবেন না।
  ৩. আধুনিক প্রচলিত বাংলা বানান পদ্ধতিতে বানান লিখবেন।
  ৪. বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ।
  ৫.প্রবন্ধের শিরনাম আবশ্যক। 
  ৬. আপনার এককপি ছবি সাথে নাম লিখে পাঠাবেন।
  ৭. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
  ৮.লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে লেখকদের।  
  ৯. প্রবন্ধ অবশ্যই অপ্রকাশিত হতে হবে।

           🏵 বিভাগ - ঘ (ভ্রমণ কাহিনী) 🏵
  নিয়মাবলিঃ-
    ১. সাধারণ  বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড  ব্যবহার করবেন।
  ২. কোনো প্রকার ছবিতে লেখে লেখা পাঠাবেন না।
  ৩. আধুনিক প্রচলিত বাংলা বানান পদ্ধতিতে বানান লিখবেন।
  ৪. বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ।
  ৫. নিজের দেওয়া পছন্দের শিরনাম ও সেই জায়গায় নিজের তোলা ছবি। ( ছবি আবশ্যক নয় ) 
  ৬. আপনার এককপি ছবি সাথে নাম লিখে পাঠাবেন।
  ৭. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
  ৮.লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে  লেখকদের।  
  ৯. ভ্রমণ কাহিনী অবশ্যই অপ্রকাশিত হতে হবে।

                🏵 বিভাগ- ঙ ( অনুকথা)  🏵
নিয়মাবলিঃ-
  ১. সাধারণ  বাংলা টাইপিং বা অভ্র কীবোর্ড  ব্যবহার করবেন।
  ২. কোনো প্রকার ছবিতে লেখে লেখা পাঠাবেন না।
  ৩. আধুনিক প্রচলিত বাংলা বানান পদ্ধতিতে বানান লিখবেন।
  ৪. বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ।
  ৫. কবিতা  ৬ লাইনের উর্ধ্বে নয়। 
  ৬. আপনার এককপি ছবি সাথে নাম লিখে পাঠাবেন।
  ৭. লেখা পাঠানোর পূর্বে একবার সব (বানান+ বিরাম চিহ্ন ) মিলিয়ে নিবেন।
  ৮.লেখা ভুল পাঠালে তার দ্বায়ভার সম্পূর্ণ রূপে কবিদের।  
  ৯. কবিতা অবশ্যই অপ্রকাশিত হতে হবে।

                  🏵  বিভাগ-চ (চিত্র / ফোটোগ্রাফি) 🏵
  নিয়মাবলিঃ-
  ১. ছবি তোলে পাঠাতে পারবেন এমন সব পেপারের আঁকা ছবি গ্রহণযোগ্য।
  ২. ছবি পরিষ্কার হতে হবে।
  ৩. পেনসিল স্কেচ গ্রহণযোগ্য। 
  ৪. ওয়েল পেন্টিং ও ওয়াটার কালার গ্রহণযোগ্য।
  ৫. ছবি পাঠানোর সময় নিজের নাম ও নিজের ছবি অবশ্যই পাঠাবেন।
  ৬. পত্রিকায় প্রকাশিত হয়ে গেছে এমন ছবি পাঠাবেন না। 
  ৭. ক্যামেরা বন্ধি ছবির স্থান উল্লেখ করতে হবে।
  
  🏵 বিভাগ-চ (হস্তশিল্পের পরিচিত ও অপরিচিত মুখ)
নিয়মাবলিঃ-
১. কোন ধরনের কাজের সাথে যুক্ত তা উল্লেখ করতে হবে।
২. আপনার কাজের অন্যতম বৈশিষ্ট্য কি তা উল্লেখ করতে হবে।
৩. একাকী না গ্রুপ হিসাবে কাজ করেন তা উল্লেখ করতে হবে।
৪. কি কি সমস্যার সন্মুখীন হয়েছেন তা উল্লেখ করতে  হবে?
৫. বর্তমানে কোনো সমস্যা থাকলে উল্লেখ করতে হবে।
৬. আপনাদের তৈরি জিনিসের ছবি পাঠাতে হবে।
৭. আপনাদের গ্রুপের বা একাকী হলে নিজের ছবি পাঠাতে হবে।

        🏵বিভাগ- ছ (ছোটদের বিভাগ)🏵
নিয়মাবলিঃ-
১. কেবলমাত্র (৩-১২) বয়স সীমার মধ্যে খুদে প্রতিভাদের তুলে ধরা হবে এই বিভাগে।
২.তাদের নিজের আঁকা ছবি,  কবিতা, গল্প, ভ্রমণ কাহিনী, চিঠি, চিন্তাধারা এই বিভাগে তুলে ধরা হবে।
৩. লেখা/ছবি/ গল্প/ ভ্রমণ কাহিনী এর সাথে খুদে প্রতিভার ছবি পাঠাতে হবে। 
৪. অবশ্যিই অপ্রকাশিত হতে হবে।

      🏵বিভাগ-জ(ছোট নাটক/ চিত্রনাট্য)  🏵
১. সামাজিক, মানুষকে অনুপ্রেরণাকারী, রোমান্টিক, হাস্যকর ইত্যাদি বিষয়ে ছোট নাটক পাঠাতে পারেন।
২. নাটকের ভাষা সহজ সরল হতে হবে।
৩. নাটকের শিরনাম থাকা আবশ্যক।
৪.চিত্রনাট্যের বিষয়বস্তু  সকলের বোধসাম্য হওয়া আবশ্যক।
৫. চিত্রনাট্য  আকারে খুব বড়ো হবে না। 

উপরিউক্ত  যে কোনো বিভাগের লেখা অর্থাৎ কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, অনুকথা, পাঠাবেনঃ-
            
💢        +918918172319 (whatsapp)
            
উপরিউক্ত  যে কোনো বিভাগের চিত্র / তুলিতে ফুটিয়ে তোলা ছবি / ক্যামেরা বন্ধি ছবি/ চিত্রনাট্য /হস্তশিল্পীরঃ- পরিচিত ও অপরিচিত মুখ ও তাদের শিল্পকলা বিভাগের তথ্য পাঠাবেন-

💢 +916295392549 ( whatsapp)

অথবা নীচে উল্লিখিত ইমেল আইডিতেও আপনাদের সৃষ্টিশীলতা প্রেরণ করতে পারেনঃ - 

Email : voiceculturalteam@gmail.com 

★ কেবলমাত্র যে কোনো বিভাগে  একটি লেখা দিতে পারবেন।
★ লেখা/ ছবি/চিত্রনাট্য  মনোনীত হলে আপনাকে জানানো হবে।

আপনাদের ভালোবাসা ও সহোযোগিতাই আমাদের চলার পথে পাথেয়। 

এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ  করুনঃ-

 +918918172319 বিজয় সরকার (রায়গঞ্জ) 
+916295392549 চন্দন মহন্ত (ফুলবাড়ি)
+8101324201 মনোয়ার হুসেন ( কালিয়াগঞ্জ) 
+917001807331 গুরুদাস বিশ্বাস (গঙ্গারামপুর)
+917679836119 শিপ্রা দেবনাথ (টুলটুল দি), কর্ণজোড়া,রায়গঞ্জ 
+917001739316 গোলাপ সিংহ,  শিলিগুড়ি মোড়, রায়গঞ্জ
+918670578090 মৃত্যঞ্জয়, (গঙ্গারামপুর) 
+918637084691 উৎপল সরকার, দূর্গাপুর, ইটাহার

 🌼ধন্যবাদ ও শুভেচ্ছান্তে🌼
ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন
   

শারদীয়া সংখ্যায় চিত্রাঙ্কন আহ্বান


☘️☘ নিয়মাবলি পড়ে চিত্রাঙ্কন পাঠান☘️ ☘️

Voice Blog App এ শারদীয়া সংখ্যায় চিত্রাঙ্কন আহ্বান

☘️ একমাত্র অপ্রকাশিত চিত্রাঙ্কন ই পাঠাবেন। 

☘️ চিত্রাঙ্কনের সাথে চিত্রশিল্পীর  নাম ও ছবিসহ সংক্ষিপ্ত জীবনপঞ্জিও ভয়েস ব্লগ অ্যাপ এ প্রকাশ করা হবে।

☘️ একজন চিত্রশিল্পী চারটি চিত্রাঙ্কন পাঠাবেন। তার মধ্য থেকে নির্বাচিত সেরা দুটি চিত্রাঙ্কন ভয়েস  ব্লগ অ্যাপে প্রকাশিত হবে। 


☘️আপনার চিত্রাঙ্কনগুলি নির্বাচিত হলে তবেই "ভয়েস ব্লগ অ্যাপ" এ স্থান পাবে।

☘️চিত্রাঙ্কন নির্বাচিত হলে আপনাকে App Registration Fee হিসাবে ৩০ টাকা জমা করতে হবে। 

☘️ব্যানার পোস্টে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডির যে কোনো একটিতে চিত্রাঙ্কন পাঠাবেন। 

         চিত্রাঙ্কন নির্বাচিত হলে আপনাকে হোয়াটসঅ্যাপে বা ইমেলে জানিয়ে দেওয়া হবে  এবং তারপর পেমেন্ট করবেন ও সাথে আপনার এক কপি ছবিসহ সংক্ষিপ্ত জীবনপঞ্জী পাঠাবেন। 
 

☘️চিত্রাঙ্কন পাঠান ১০ ই সেপ্টেম্ব,  ২০২০ এর মধ্যে। 

☘️ভয়েস ব্লগ অ্যাপে শারদীয়া সংখ্যায় প্রকাশিত প্রত্যেক চিত্রশিল্পীর অপরুপ সৃষ্টিশীল চিত্রাঙ্কন কে কুর্নিশ জানিয়ে ভয়েস এর পক্ষ থেকে প্রত্যেককে "ভয়েস চিত্রশিল্পী শারদ রত্ন সম্মানননা পত্র" প্রদান করা হবে। 

☘️শারদীয়া সংখ্যা প্রকাশিত হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। 
  
☘️কোনো কিছু জানার জন্য যোগাযোগ করুন - 

6295392549 
8918172319 

☘️আপনাদের সৃষ্টিশীল চিত্রাঙ্কনগুলি Google Play Store  এ "ভয়েস ব্লগ  অ্যাপ" এ সারাজীবন থেকে যাবে। 

☘️পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কেউ Google Play Store থেকে "ভয়েস ব্লগ" অ্যাপ ডাউনলোড করতে পারবেন। 

বর্তমানে আধুনিক তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে জীবনের সামগ্রিকতার পরিবর্তন ঘটছে এবং উন্নত থেকে উন্নতর হচ্ছে আমাদের মানব সভ্যতা। সভ্যতার এই উন্নত পর্যায়ে দাঁড়িয়ে ডিজিটাল তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে মানুষের দ্বারে দ্বারে পৌছে দিতেই এ প্রয়াস। 
      
     আসলে এই ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে মানুষের সৃষ্টিশীলতাকে বিনা খরচে মানুষের দ্বারে দ্বারে পৌছে দিতে। ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের এই নব প্রয়াসে আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা একান্তভাবে কামনা করি। 

আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও ভয়েস এর মুক্ত প্রাঙ্গণের মধ্য দিয়ে সৃষ্টি সুখের আনন্দ যাপন করুন।

Voice Group Link :- 

https://www.facebook.com/groups/509230129852741/?ref=share
(Please join us) 

Voice Page Link :- 

https://www.facebook.com/voiceliterarypage/

(Please like voice page) 


Subscribe voice youtube channel :- 

https://www.youtube.com/channel/UCyVKQg2BeBIoiLnQP5imn6g


শুভেচ্ছা ও অভিনন্দন সহ, 
ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️