Monday, 18 October 2021

রুপের ঝলক ( প্রেমের কবিতা সংকলন ) - - মুজিবর রহমান মল্লিক


 


তোমার রুপে বিশ্ব সারা,
     তোমার রুপ দেখে আমি শিরহিত।
তোমার রূপ আমি বারে বারে দেখেছি,
             সেই রূপে রূপে তুমি রূপায়িত।
প্রতিক্ষণে তোমার রুপের ঝলকে,
                                  এ বিশ্ব মোহিত।
যে রূপ মনমোহিনী,
            সৌন্দর্যের ধারা অব্যাহত,
তোমার রূপের আকর্ষণ,
                    হৃদয় গভীরে।
আমি আজ নির্বাক,
          তোমার রুপের ঝলকে।
সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি,
     তোমার সৃজনশীলতা আর কৃষ্টি।
তাই তোমার রূপ,
         দেখতে চাই বারে বারে।
তুমি বিরাজ করো,
          আমার পদ্ম কাননে।।



লুকোচুরি - সুনীপা শী


ডাকছে মা আমার খোকা খোকা কোথায় ওরে? 
মাগো, পাচ্ছি আমি শুনতে। 
দেবনা কো সাড়া আমি তোমার ডাকে। 
লুকায় রই চুপটি করে, 
ঘরের ঐ কোনাতে। 
মিটমিটিয়ে হাসি আমি, তোমার ডাকেতে। 
দেখছি আমি লুকিয়ে লুকিয়ে, 
আমায় তুমি খুজছ কেমন করে। 
এদিক, ওদিক খুঁজে বেড়ায় 
চেঁচিয়ে চেঁচিয়ে গলা ফাটাও
হঠাৎ দেখি মাগো - 
তোমার দুটি চোখ করে ছলো ছলো। 
কান্না কাটি করো তুমি। 
তাই দেখে, পারিনাকো আমি আর থাকতে লুকিয়ে। 
এসে বলি মাগো কঁদছো কেন অমন করে। 
এই তো আমি তোমার সামনে। 
জরিয়ে ধরে বললো মা আমায় - ছিলিস কোথায় এতখন? 
আমি যে তোকে খুঁজে মরি। 
এতো ডাকি তোকে আমি 
দিসনে কেন সাড়া। 
খেলছিলাম যে আমি, তোমার সাথে লুকোচুরি। 
পাওনি যে খুঁজে আমায় তুমি। 
দেব কেন ধরা তোমায়? 
সেই তো দিলাম শেষে আমি
ধরা  তোমার কাছে। 
তোমার দুটি চোখে জল দেখে 
আমার বড় কষ্ট হলো যে, 
লুকায় আর পারিনাতো থাকতে। 
এলাম আমি তোমার কাছে 
ধরা দিলাম শেষে।  
                             

Sunday, 10 October 2021

শেষ বিদায় - প্রশান্ত মাইতি



কোনোদিন যদি মৃত্যু আসে আমার
গভীর রাতের অন্ধকারে মায়াবী জোছনায়

তখন আমি তাকে দাঁড় করিয়ে রাখবো
কিংবা,পেতে দেবো উঠোনে অপেক্ষার চেয়ার
নক্ষত্রের আলোদীপ দেবো জ্বালিয়ে

তারপর,শেষবারের জন্য তোমার ডানহাতে
হাঁটু গেড়ে বসে এঁকে দেবো চুম্বন
শান্ত মনে অবাক বিস্ময়ে হাসি
মুখে জড়িয়ে ধরবে তোমার বাহুডোরে

ইপ্সিত ইচ্ছের বাসনা ধুলোয় উড়িয়ে
ক্ষনিকের শেষ প্রেমটুকু দিয়ে পাড়ি
দেবো,তোমার অজান্তে মৃত্যুর হাত ধরে

পালকে চড়ে অনন্ত বাতাসে শেষবিদায় ।।
        ---------------
মো:- ৭০০১২৫৪৭০৪

Friday, 8 October 2021

অন্ধকার বৃষ্টি - প্রশান্ত মাইতি

 

গভীর নিঝুম রাত,ঘড়ির -----
টিকটিক শব্দ বড্ড বাজছে কানে

টাঙানো মশারির উপরে ঘুরছে জোনাকদল
জানালা দিয়ে মাঝে মাঝে  আলো---
করছে ঘর বিদ্যুতের ঝকমকি

আমি শুয়ে শুনছি বাতাসের স্বরলিপি
আর পাতা থেকে ঝরে পড়া
টুপটাপ বৃষ্টির নৃত্য শব্দ

সব থেমে যাওয়ার পর দেখছি
ভেসে আসছে বাতাসে খসে পড়া
ফুল পাপড়ির চেনা শব্দ

সব থেমে যাওয়ার পরও চেনা অন্ধকার
ঝড়ে পড়ছে আমার একাকীত্বে বৃষ্টি পথে ।।
      

Sunday, 26 September 2021

☘ ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ☘


১৯-০৯ ২০২১ : এক আনন্দঘন সাহিত্য -সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলকাতার যোগেশ মাইম একাডেমি হলে উন্মোচিত হয়ে গেল ২২১ জন কবি-লেখক-লেখিকা ও চিত্রশিল্পীদের সৃষ্টিশীল লেখমালা ও চিত্রাকলা নিয়ে ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮"।  
    
      (দ্বিতীয় সংখ্যা - দ্বিতীয় বর্ষ)  



   ☘ভয়েস আয়োজিত এ  মিলনায়তনে বাংলার বিভিন্ন প্রান্তের সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী মানুষদের উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠান কে প্রাণবন্ত করে তোলে। 


🌹অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য ও সঙ্গীত সাধক মাননীয় অধ্যাপক মানস মাইতি মহাশয় (বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ, বাজকুল মিলনী মহাবিদ্যালয়)  


🌹প্রধান অতিথ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও সঙ্গীতশিল্পী শ্রীমতী অনুশীলা বসু মহাশয়া।  

☘সম্মানীয় অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন :-- 


🌹বিশিষ্ট নাট্য ও চিত্রশিল্পী মাননীয় শ্রী সুদীপ মুখার্জি মহাশয়।  
🌹মাননীয়া শ্রীমতী সুছন্দা ঘোষ মহাশয়া ( সহযোগী অধ্যাপিকা,  ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজ)। 
🌹বিশিষ্ট  নৃত্যশিল্পী শ্রীমতী তবস্মি পাল মজুমদার মহাশয়া।
🌹অধ্যাপক সুব্রত রায় মহাশয় 


  ☘অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি ও অতিথিবৃন্দের পুস্পস্তবক ও উত্তরীয় দিয়ে বারণ ও মানব বাবুর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। 


এরপর আসে সেই বহুপ্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ - মঞ্চে উপবিষ্ট সভাপতি, প্রধান অতিথি ও অতিথিবৃন্দ সহ ভয়েসের সদস্যারা একসাথে মিলে উন্মোচিত করেন "ভয়েস সাহিত্য পত্রিকা : শারদ সংখ্যা ১৪২৮" সে সময় করতালিতে মুখরিত হয়ে উঠে আলো আঁধারী যোগেশ মাইম একাডেমি সভাস্থল। 
    




  ☘এরপর একে একে প্রধান অতিথি ও অতিথিবৃন্দের মূল্যবান বক্তৃতা, নিলাশা, মেধা ও শ্রেষ্ঠার অসাধারণ নৃত্য, অনিতা রায় মুখার্জী,  সীমা সোম বিশ্বাস, শুভজিৎ রায়চৌধুরী,  সোমা বিশ্বাস, অর্চিতা মাইতি,  বর্ণালী রায় প্রমুখের কণ্ঠে সুন্দর সুন্দর আবৃত্তি ও দীপ্তশ্রী দে তার অসাধারণ কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন....এসব কিছু  সকলের মনকে আপ্লুত করে তোলে। 

☘শারদ সম্মান ১৪২৮ প্রদান ☘









ভয়েস-এর এ অনুষ্ঠানে উপস্থিত সকল কবি-লেখক-লেখিকা ও চিত্রশিল্পীদের হাতে আমরা তুলে দিই "শারদ সম্মান ১৪২৮" শংসাপত্র,  ট্রফি ও ভয়েস শারদীয়া পত্রিকা। 

☘অতিথি শারদ সম্মান ১৪২৮ প্রদান ☘

🌹 ১) নাট্য ও চিত্রশিল্পী প্রতিভায় অসামান্য অবদানে জন্য মাননীয় সুদীপ মুখার্জি মহাশয়ের হাতে "শারদ সম্মান ১৪২৮" প্রদান করা হয়। 

🌹২) শিক্ষা ও শিল্প প্রতিভাকে কুর্নিশ জানিয়ে মাননীয়া অধ্যাপিকা সুছন্দা ঘোষ মহাশয়া-কে "শারদ সম্মান ১৪২৮ প্রদান করা হয়।।

🌹৩) নৃত্য শিল্প প্রতিভাকে কুর্নিশ জানিয়ে বিশিষ্ট নৃত্য শিল্পী শ্রীমতী তবস্মি পাল মজুমদার মহাশয়া-কে " শারদ সম্মান ১৪২৮" প্রদান করা হয়। 

সাহিত্য রত্ন সম্মান ১৪২৮  প্রদান☘
🌹সাহিত্য সাধনা বা সাহিত্য ক্ষেত্রে অমন্য অবদানের জন্য ভয়েস-এর পক্ষ থেকে এবার "সাহিত্য রত্ন সম্মান ১৪২৮" প্রদান করা হয় বিশিষ্ট সাহিত্য ও সঙ্গীত সাধক মাননীয় অধ্যাপক মানস মাইতি মহাশয়-কে। 

☘মানব বন্ধু সম্মান ২০২১ প্রদান☘

🌹১) সমাজসেবায় ও চিকিৎসা ক্ষেত্রে  অনন্য অবদানের জন্য ডঃ দেবব্রত সেন মহাশয়-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়। 


🌹২) সমাজসেবা ও সঙ্গীত শিল্প প্রতিভাকে কুর্নিশ জানিয়ে মাননীয়া অনুশীলা বসু মহাশয়-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়। 

🌹৩) সমাজসেবায় অসামান্য অবসানের জন্য মাননীয় সুজিত সোম (লংকা, আসাম) মহাশয়-কে "ভয়েস-এর পক্ষ থেকে " মানব বন্ধু সম্মান ২০২১" প্রদান করা হয়। 

   ☘ভয়েস-এর পক্ষ থেকে আপনাদের সকলকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরাও  সম্মানিত ও গর্বিত।  



☘অনুষ্ঠানে ভয়েস সাহিত্য পত্রিকার সহ-সম্পাদিকা বৃষ্টি কংসবনিক ও ভয়েস লিটেরারি কালচারাল অর্গানাইজেশ-এর সভাপতি শ্রী বিজয় সরকার মহাশয় দু-চার কথা সকলে মাঝে তুলে ধরেন।। 


☘অনুষ্ঠানে আর একটি চমক ছিল আমাদের ভয়েস  সংগঠনের সম্পাদক মিত্র চন্দন মহন্তের প্রথম একক কাব্যগ্রন্থ "তবুও স্বপ্ন দেখি" এর মোড়ক উন্মোচন। এটা আমাদের সকলের ভালো লাগা ও  পরম আনন্দ। 

☘ পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মহাশয়ের মূল্যবান বক্তৃতা ও জাতীয় পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্ত হয়। 


☘সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভয়েস সংগঠনের সদস্যা বিদিশা রায়, সংগঠনের সহ-সম্পাদক ধীমান দাস দাদা।  

🌹সত্যি সকলের ভালোবাসা ও আশির্বাদ কে পাথেয় করে আমরা উত্তরবঙ্গ ছুঁয়ে এলাম বঙ্গভুমির হৃদয়ভূমি কলকাতা। ভয়েস আয়োজিত এ অনুষ্ঠান পূর্ব,  পশ্চিম, উত্তর, দক্ষিন মিলেমিশে মহামিলনের গান রচিয়েছে। যা সর্বদা একে অপরকে বেঁধে বেঁধে রাখবে।