Sunday, 28 March 2021

আজ বসন্ত --সত্যজিৎ রায়



ক্ষত বিক্ষত বিপ্লবের বুক চিরে 
কান্নার প্রতিধ্বনি 
আজ বসন্ত পঞ্চমী ।
তখনও সুগন্ধি মাখা তোমার গাল খানি 
প্রেমের আলিঙ্গন করছে 
কবরের কফিনে কিংবা 
শ্মশানের প্রলয় শিখা 
লকলক করা জিহ্বায় ,,,

আজ পূর্ণ চাঁদের বলয় 
পৌর্ণ মাসিকের  অবয় 
তোমার ক্যানভাসের শেষ তুলির টান 
পোড়া সিগারেটের নিকোটিন 
খুক খুক করে হাঁপানির টান 
আজ রং তুলিতে আর রং নেই
আমি একেলা পথের পথিক।

চিরো শান্তির দেশে এখন
তোমার না পাওয়া যন্ত্রণা গুলো
আমায় বিঁধছে অহ রহ 
প্রেমের মাদুকরি বসন্ত পঞ্চমীর চাঁদ ফ্যাকাসে 
মৃত্তিকার কোল চুঁইয়ে 
আবার যদি উদ্ভাসিত হও 
সেদিনও দেখতে পাবে 
এই বসন্ত বাতাসে 
বিভোর তোমার গানে ।

----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

বসন্ত সুন্দরী -- মনি মোহন দে


         
  ঋতুদের শেষে , সুমধুর হেসে
      আসে যে ফাগুন মাস ,
  শত জনমের শুক সারীদের 
       মিটাতে মনের আশ ।
     মাঘের অন্তে , ভরা বসন্তে 
        ঝরা পাতাদের  গান 
   বৃক্ষ শাখায় ভাসিয়া  বেড়ায়
     কোয়েলার কুহুতান ।         ফাগুয়ার ফাগে রাঙে অনুরাগে    
     শ্যাম শ্রীরাধার মন ,
  হরষে মাতিয়া  শুধু দুটি হিয়া 
     দোলা দেয় অনুক্ষণ । বিদায় লগনে ব্যাথা বাজে মনে
     বুকে যেন হানে বাজ
 নাই  তার তাজ  নাই কোন সাজ
    তবু তো ঋতুর রাজ ।।


----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

বসন্ত - কবি বানীব্রত


পাতা সব পড়ল ঝরে বৃক্ষকে করে নগ্ন
বলে গেল তারা ভয় নেই তুমি হওনি ভগ্ন,
কঙ্কাল সার বৃক্ষ  আছে চেয়ে আকাশ পানে 
হিমেল দিনের শেষে নিরবে যখন বসন্ত এলো দ্বারে,
অবাক চোখে দেখি সেজেছে সে নব পল্লবে।
বিবর্ন ঝরা পাতাগুলো  পড়ে আছে সব ধুলিতে
ওরাই তো আজ ভরে দিয়েছে বসন্ত উৎসবে।।

----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

এসে গেছে দোল - গৌতম নায়েক

রঙে রঙে ভরা দেখ বন প্রান্তর,
দখিনা বায়ে বেণু বনে ওঠে মর্মর।

বন পথে যেতে যেতে আবীরের মেলা,
শিমুল পলাশ করে রঙ লয়ে খেলা।

অশোক সুবাস ছড়ায়, চৈতী জোছনা,
চঞ্চল মন হয় বড়ো আনমনা।

ঝরা ফুল তৃণ পথে গালিচা বিছায়,
হলদে পাখির ঠোঁট রাধাচূড়ায়।

রূপ লাবণ্য সৌরভে ভরা বনফুল,
বসন্ত আগমনে প্রিয়া হিয়া আকুল।

ফাগ লয়ে রঙ খেলে কুঞ্জে শ্যাম রাই,
দোল দেখ এসে গেছে গাছের শাখায়।

বীথি মাঝে ঘন ঘন ওঠে বংশী ধ্বনি,
অনুরণন লয়ে হৃদে ব্যাকুল রাধারাণী।

ছুটে যান শ্রী রাধিকা সখী বেষ্টিত,
কৃষ্ণ প্রেমে মাতোয়ারা ওষ্ঠ কম্পিত।

খেলবেন রাই রঙের খেলা শ্রীকৃষ্ণ সনে,
বনে আগুন মনে আগুন ফাগুন আগমনে।

রাঙিয়ে দেব আমিও তোকে গোধূলি লগনে,
ভাসবে যখন দোলের গান দূর ঐ গগনে।

                   
----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization

বসন্তের সুমেরু - কবি সুব্রত মিত্র






চোখের সামনে দিয়ে  ভরা বসন্ত  দুলে দুলে যায় চলে 
বসন্তের চুলগুলি ভেসে যায় স্রোতে
মায়াবল করে ছল,কানুনে প্রভার শোভা। 

মুক্ত বিরাম ক্ষণে সঞ্চারি সম্ভার হয় আজি প্রবল
ঘাস ফুল লতা পাতা
সাজানো বাগিচায় যৌবন বলে কথা,
তাহার খোপায় শৈল্পিক ব্যাকরন
কত কবি মরে যায়;
কত কবি মরিবে সাথে মাখি অদৃশ্য কারণ। 

ফুলে-ফেঁপে ওঠে সমুদ্রের ফেনা ভাসমান বিছানার মত
ভাসা স্মৃতি ম্লান হয়
স্নাত স্মৃতির স্নান হয়, 

পাগল হয়ে করি গ্রহণ বসন্তের নিমন্ত্রণ
বিরহের সমাপন ঘটিবে আজি
গভীরের প্রহরগুলো শব্দ নগর হয়ে গুনছে প্রহর
বসন্তের পবনে হই আমি বিভোর। 

পুলকিত হই কোন সরল আছিলায়
নামাঙ্কিত সূর্যালোকের ছায়া নাই; নাই কোনো মৃত্যু
আমি সূর্যালোকের মত দেখি আজও তোমায়।
প্রেম শুন্য হৃদয় দিয়ে হৃদয় ভরে
কল্পনার মোহনায় চির কল্যাণীয় আখির তরে।

----------------------------------------------------

        Voice Literary Blog 

Editor : Bristi Kangsabanik 

Sub-Editor : Priyatama Ghosh 

Affiliated by : Voice Literary Cultural Organization