Friday, 1 January 2021

OH FATHER ! --TANDRA MISHRA


Oh Father! you are not here now.
But everytime I feel you .
I never imagined my life without you.
Why  so special to me were you always?
Why suddenly do you leave us ?
I am not upset, father.
'Cause I know with me you are .
With me You are.
So much noise, so much chaos,
So many people  are here but not your loud voice.
Everything is here but not your bodily charm.
When I would leave house and you saw me,
I know you felt happy to see courage of mine.
Father, you , the only person, who could get 
Me ,even if a word I hadn't made.
Sometimes a little pretence made we both.
I can still remember, father,  you and I both
Pretending to be stronger and showing off strength 
while inside were very upset we both.
Oh father! now you are not here,
But I feel you everytime,everywhere.


@ copyright Tandra Mishra 
------------------------------------------------

Smt Tandra Mishra 
Poet & Writer 
Debinagar, Raiganj, Uttar Dinajpur, W.B, India 
--------------------------------------------------------------
   Voice Literary Cultural Blog 
         Editor - Bijoy Sarkar 
 Sub Editor - Monowar Hossain 
Chief Organizer : Chandan Mahanta  
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------


Thursday, 17 December 2020

ওরাই অন্নদাতা --নৃপেন্দ্রনাথ মহন্ত


শাসক, জানো কি ফসল কীভাবে ফলে
চাষিদের কাছে ঋণ তার কতখানি 
শ্রমের ঘামে কতটা রক্ত থাকে?
তুমি কেন তাতে জোঁক করো আমদানি? 

আজ যারা হাঁটে দিল্লির রাজপথে 
ধ্বনি তোলে : রদ করো কৃষি আইন
লাঠিতে বুলেটে তাদের ঘায়েল করে
ভাবছো কী হে,জীবন কাটাবে ফাইন?

তুমি তো জানো না ধানের গানের সুরে
কাস্তে কোদালের কী উল্লাস থাকে
লাঙলের ফলা যে মহাকাব্য লেখে
বুলেট কামান মুছে দিতে চায় তাকে! 

প্রচণ্ড শীতে দিল্লির পথে পথে 
দাঁড়িয়ে রয়েছে তোমার অন্নদাতা 
ফুলকিও শেষে দাবানল হতে পারে
দাম্ভিক শাসক, তুমি কি জানো না তা?


© রচয়িতা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। 
হেমতাবাদ, মহেন্দ্রকুঞ্জ, উত্তর দিনাজপু, পশ্চিমব, ভারতবর্ষ  

---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 
Sub Editor - Monowar Hossain 
Chief Organizer : Chandan Mahanta  

----------------------------Voice-------------------------------







Saturday, 12 December 2020

সাধ --সঞ্জয় কুমার শীল।



সাধ ছিল মনে বড় হয়ে মস্তবড় নামিদামি কবি, লেখক কিংবা সাংবাদিক হব।
তোমার- আমার সমাজের, সকলের সুখ-দুঃখ, হাঁসি-কান্না, আনন্দ আমার ছোট্ট বেলার মাসির দেওয়া সেই কালিকলম দিয়ে শক্তহাতে দেশবাসীর সম্মুখে তুলে ধরব।
কিন্তু আজ তা আর হলোনা,যত বয়স বাড়তে শুরু করল সংসারের পাওয়া-না পাওয়া, দৈনন্দিন অভাব অনটনের মাঝে ধীরে ধীরে আমি হারিয়ে গেলাম।
তুমি বলেছিলে আমি যেদিন মস্তবড় কবি, লেখক কিংবা সাংবাদিক হব,যেদিন সমাজে আমার অনেক নাম হবে সেদিন তুমি আমাকে তোমার ঐ সুন্দর নরম মনিকোঠায় জায়গা দেবে।
কিন্তু,আজ তা আর হলোনা, কথা-কথা হয়েই থেকে গেল।
আচ্ছা তোমরা বলতে পার গরীব হওয়া কি খুবই অপরাধের?
আমিতো তার কথা অনুযায়ী চেষ্টার কোন ত্রুটি রাখিনি; কিন্তু শেষ পর্যন্ত সাধ আর সাধ্যের লড়াই-এ আমি পেরে উঠিনি, হেরে গেছি; তাতে আমার দোষ কোথায়?
আসলে আমার দোষ আমি গরীব, আমার মতো গরীব ছেলের সমাজে আজ কোথাও স্থান নেই,তা খবরের কাগজে হোক ,সাহিত্যে হোক কাব্যে হোক কিংবা কারো সুন্দর নরম মনিকোঠায় হোক।
টাকা বুঝলে টাকা,টাকা ছাড়া এই তৈলাক্ত সমাজে তুমি বড় কিংবা নামিদামি মানুষ হতে পারবেনা।
তুমি ঞ্জানী না হও, মেধাবী না হও অথবা লাস্ট বেঞ্চে বসা ছাএ-ই হও না কেন,টাকা থাকলে এই সমাজে তুমি পেছন থেকে সবার আগে অর্থাৎ সামনে স্থান পাবে।
আর যদি টাকা না থাকে তাহলে আর একটা দিক আছে এই সমাজে বড় হওয়ার;তবে ঐ বিষয়ে তোমাকে পি এইচ বি করতে হবে।
ভাবছো বিষয়টা কি,হ্যা ঠিক ধরেছো ঐ কথাটাই, তেল দিতে শিখতে হবে;
সকাল থেকে রাত পর্যন্ত দাদা-দাদা, দিদি-দিদি, কাকু-কাকু কিংবা জ্যেঠু-জ্যেঠু করতে হবে,আর তাদের সামনে- পিছনে ঘুরঘুর-ঘুরঘুর করতে হবে আর ওনাদের জুতো সেলাই থেকে চন্ডীপাঠ করতে হবে।
লজ্জা-ঘৃনা অথবা প্রেস্টিজ যদি দেখিয়েছোতো তুমি কারও সুন্দর নরম মনিকোঠায় স্থান পাওয়াতো দূরের কথা,তোমায় তোমার মা,বাবা, ভাই-বোন পড়িবার-পরিজনদের নিয়ে দু-বেলা উপোস করে থাকতে হবে।
শেষ পর্যন্ত পড়িবার চালাতে স্কুল জীবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ঐ কয়েকটি ফাস্ট ক্লাস ফাস্ট হওয়া কাগজের টুকরোগুলো আজীবন বাড়ির মানদাওা আমলের ছোট্ট ট্রাঙ্কটিতে স্বযত্নে গচ্ছিত রেখে গলির মোড়ে কাপড়ের কিংবা লোহার দোকানে অথবা রাজমিস্ত্রির লেবার গিরি করতে হবে।
তোমার শখ, তোমার সাধ-আহ্লাদ, তোমার স্বপ্ন সমাজের দাদাদের দামি সিগারেটের ধোঁয়া হয়ে বাতাসে মিলিয়ে যাবে।
যদি তুমি নিজেকে সামলে নিতে পারলে তো সেই যাএায় বেঁচে গেলে,আর যদি নিজেকে সামলাতে না পার তাহলে সমাজের গলা-পচা সেন্টিমেন্ট নিয়ে একটা ছোট্ট দড়ি গলায় ঝুলিয়ে কিংবা অন্য কোন আধুনিক পদ্ধতিতে চিড়তরে ভবের খেলা সাঙ্গ করে অনেক ব্যথা-বেদনা, পাওয়া-নাপাওয়ার তিক্ত অভিজ্ঞতকে সঙ্গে নিয়ে হাসপাতালের লাশকাটা ঘরটাতে তোমার জ্বালাধরা দেহটাকে কেটে টুকরো টুকরো করে তোমার ঠুনকো পাপী সেন্টিমেন্টকে পরীক্ষা-নিরীক্ষা করে ঘুনধরা সমাজটাকে যেভাবে সেলাই করে টিকিয়ে রাখা হয়েছে,ঠিক তেমনি তোমার দেহটাকেও কোনরকমে সেলাই করে আটকে দিয়ে পাড়ার দাদা,ভাই-বন্ধুদের কাঁধে দুলতে দুলতে রাম নাম সত্য হ্যায়, কিংবা বলোহরি হরিবোল হরি নামের সাথে শ্বশ্মানে চিতার আগুনে তোমার সমস্ত স্বপ্ন তোমার সস্তা সেন্টিমেন্ট দাউ দাউ করে জ্বলে-পুরে ছাড়খাড় হয়ে চিরতরে ছাই হয়ে মাটিতে মিশে নি:শ্চিহ্ন হয়ে যাবে। 


 ---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 
Chief Organizer : Chandan Mahanta  
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------


Sunday, 15 November 2020

Voice Presents : National Dance Competition 2020

🌹নিয়মাবলি পড়ে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন🌹


🌹নৃত্য প্রতিযোগিতার প্রথম রাউন্ডে নৃত্যের ভিডিও ১৬ ই নভেম্বর তারিখ থেকে নেওয়া শুরু হয়েছে এবং ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ ৫ই ডিসেম্বর।  প্রথম রাউন্ডের ফলাফল আগামী ৮ ই ডিসেম্বর জানিয়ে দেওয়া হবে। প্রথম রাউন্ডে প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা যে কোন বিষয়ের উপর নৃত্য জমা দিতে পারবে। প্রথম রাউন্ডের ফলাফলের পর পরবর্তী রাউন্ডের ব্যাপারে ভয়েস পেজে জানিয়ে দেওয়া হবে। 

🌹নৃত্য প্রতিযোগিতায় তিনটি বিভাগ রয়েছে--- 
Category wise : 
(A : 5yr - 8yr)  
(A+ : 8+yr  - 12yr) 
 (B : 12+yr - 18yr)  
(C : 18+ Above) 

🌹নৃত্যের ভিডিওটি অবশ্যই ৩ মিনিট থেকে ৫ মিনিটের মধ্যে হতে হবে। অন্যথায় ভিডিওটি গ্রাহ্য হবে না।

🌹ভিডিওটি পাঠানোর সময় অবশ্যই সাথে প্রতিযোগী/ প্রতিযোগিনীর নাম, বয়স, বিভাগ, ঠিকানা এবং যোগাযোগ নম্বর পাঠাতে হবে।

🌹ভিডিও নিম্নলিখিত নম্বরে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে হবে--

 (A : 8017966835
A+ :  8017966835)
(B :  8777210629
(C -- 8972604159) 

🌹নৃত্যের ভিডিও সকাল ১০ টা থেকে রাত্রি ১০ টার মধ্যে পাঠাতে হবে। 

🌹শুধুমাত্র আপনার অপ্রকাশিত নৃত্য ভিডিও পাঠাবেন।। 

🌹ভিডিও এর ছবি ও সাউন্ড পরিস্কার রাখার চেষ্টা করবেন। 

🌹নৃত্য প্রতিযোগিতায় বিভাগভিত্তিক বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মেমেন্টো/ ট্রফি ও সরকারী রেজিস্ট্রিকৃত ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে। 

🌹তিনটি বিভাগের মধ্যে থেকে যে নৃত্যশিল্পীর ভিডিওটি সবচেয়ে বেশি লাইক, কমেন্ট ও শেয়ার হবে তাকে বিশেষ নৃত্যশিল্পীর সন্মান জানিয়ে মেমেন্টো বা ট্রফি  প্রদান করা হবে। 
,   
🌹প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নির্বাচনের ক্ষেত্রে বিচারকদের হাতে থাকছে ১০০% নম্বর। তাদের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে। 

🌹প্রতিযোগিতার  ফাইনাল রেজাল্ট ঘোষণা করা হবে ৩০ শে ডিসেম্বর বুধবার রাত্রি ৮ টায়।

🌹সম্পূর্ণ বিনামূল্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন।

🌹যারা ইতিমধ্যে পুরোনো বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়মাবলি দেখে ভিডিও পাঠিয়েছেন, তাদের সবার ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। 

🌹প্রতিযোগিতার ব্যাপারে কোন কিছু জানার থাকলে নীচে দেওয়া দুটি হোয়াটসঅ্যাপ নাম্বারের যে কোনো একটিতে যোগাযোগ করতে পারেন--- 

+৯১৭০০১৮০৭৩৩১
+৯১৬২৯৫৩৯২৫৪৯ 

🌹সমগ্র নৃত্য প্রতিযোগিতাটি আমাদের Voice পেজ থেকে পরিচালিত হবে। সকলে পেজটি লাইক করে রাখবেন  পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। 

🌹Voice page link : https://www.facebook.com/voiceliterarypage/
 
🌹Voice Writers Group : https://www.facebook.com/groups/509230129852741/?ref=share

🌹Voice Youtube Channel Link : https://www.youtube.com/channel/UCyVKQg2BeBIoiLnQP5imn6g

🌹Voice Blog Website : https://voiceliterarypage.blogspot.com/

শুভেচ্ছা ও ধন্যবাদন্তে, 
" ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন"

Friday, 6 November 2020

"ঘুমপরানি" --শাবাব আহসান


প্রেমকুঞ্জে নিবাস তোমার 
তবু ভয়! বলতে ভালোবাসি ,,

ঘুম'কে দিলাম ঘুমের দিব্যি 

স্বপ্নে মেলে জেনে নিও .....
আমি তোমাকে ভালোবাসি।
--------------------------------------
কবি : শাবাব আহসান
ঢাকা, বাংলাদেশ 
---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 
Sub Editor - Monowar Hossain 
Chief Organizer : Chandan Mahanta  

----------------------------Voice-------------------------------