Sunday, 22 March 2020

কবিতা

"করোনা হতে মানুষ বাঁচুক" 
           ----বিজয় সরকার 


বিশ্বজুড়ে আজ করোনা মহামারী
গ্রাস করেছে মানবজাতি, 
মৃত্যু মিছিল চলছে বেড়ে 
কেউ জানে না থামবে কবে? 

ধর্মভেদ, জাতিভেদ.........
করোনা ভাইরাস করে না 
সর্ব শরীর গ্রাস করে
কারো বারণ শোনে না। 

মৃত্যু ভয় কাকে বলে............? 
আজ মানুষ বুঝছে হাড়ে হাড়ে। 
মানব জীবন বাঁচাতে চাইলে 
বন্দী থাকো আপন ঘরে,
নিজের সতর্কতা নিজে নিলে 
করোনা ছড়াবে না মানুষে-মানুষে।।  

সবে মিলে করো প্রার্থনা 
করোনার মোকাবিলা করছে যারা 
বাঁচুক তারা বিশ্বজোড়া। 

 বিশ্ব বাজার অর্থনীতিতে
আজ বড় ধস নেমেছে,  
মানুষের যা কিছু ছিল আস্ফালন 
করোনার আতঙ্ক সবই গ্রাস করেছে। 

মানুষ শুধু আজ বাঁচতে চায় 
করোনা হতে চীরতরে মুক্তি চায়। 
আজ মানুষ, বাঁচুক, বিশ্ব বাঁচুক 
নির্মূল হোক করোনা। 

মোরা সবাই মিলে সতর্ক থেকে
করি করোনার মোকাবিলা।
গড়ব আমরা নতুন ইতিহাস
সচল রাখব মানব সভ্যতা।।

Copyrights@ Bijoy Sarkar 
Date: 22-03-2020 
 ****************************************
Bijoy Sarkar 
Poet & Writer 
Raiganj, West Bengal, India 
 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

Saturday, 21 March 2020

গল্প

শিরোনাম ~ "মূল্যবান দুহিতা" 
কলমে ~ দেবযানী ঘোষাল


দু'ই কন্যা সন্তান জন্ম নিয়েছিলো এত সম্ভ্রান্ত পরিবারে l প্রথমাবস্থায় পিতার সরকারী সিভিল ইন্জিনিয়ার হয়ে সচ্ছলতার পরিচয় দিলেও , পরবর্তীতে নানান কারনে ভাটা পরে তাঁর আর্থিক অবস্থা l হাল ধরে স্ত্রী সংসারের l ইংরেজী মাধ্যমের ছাত্র ছাত্রী পড়িয়ে দু'ই মেয়েকে কনভেন্ট এডুকেটেড করেন l এবং একজনকে কম্পিউটার ইঞ্জিনিয়ার ও আর একজনকে চার্টার্ড এ্যাকাউন্টেন্ড বানান l বর্তমানে তারা এক মেয়ে  কানাডা ও আর এক মেয়ে অস্ট্রিয়ার পাকা পোক্ত বাসিন্দা l হঠাতই ব্লাড ক্যানসারে মা মারা যান l তাই পিতা মেয়েদের সাথেই বিদেশে থাকেন l 

আঠারো বছর দাম্পত্য জীবনে বহু চিকিৎসার পর জন্ম নেয় দু'ই যমজ কন্যা সন্তান l টেস্ট টিউব বেবি তারা l 

বর্তমান ফাস্ট ফুড , চাকরি নিয়ে অনিয়ম খাওয়া দাওয়ার ভিত্তিতে নারী শরীরের বিশেষ জননাঙ্গ গুলি অনের ক্ষেত্রেই স্বাভাবিক সন্তানের জন্ম দিতে অপারগ lবাধ্য  হয়েই জন্ম নেয় স্যারোগেটেড কন্যা সন্তান l 

আজ মানুষের মন অনেক উন্নত l তাদের কাছে সম্তানই গুরুত্বপূূর্ন l নারী পুরুষের সমান ক্ষমতা l  অনেক ক্ষেত্রেই পুরুষ যেটা পারে না , নারী নির্দিধায় করতে পারে l অনেক ক্ষেত্রে নারী একাই একশো l বিবাহ না হলে, অথবা পুরুষের সান্নিধ্য না পেলেও তারা সংসার নামক পৃথিবীকে অনায়াসেই উন্নতির পথ দেখাতে সক্ষম l আর কন্যা ভ্রুণ হত্যা যদি অবাধে ছেয়ে যায় , তবে প্রকৃতির ভারসাম্য রক্ষা করাও কঠিন l তাই উন্নত পৃথিবীতে প্রতিটা মানুষের এই জয়গান গাওয়া উচিৎ যে .....

১) জন্মানোর আগে নিষিদ্ধ করা 
হোক ভ্রূণের বৈশিষ্ট্য l
২) দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা হোক ঘুষখোর চিকিৎসকদের l
৩) যেহেতু কন্যা ভ্রূণ হত্যা মানুষ হত্যার সমান ,  তাই কেবল জেল হাজতে শিক্ষনীয় নয় , ফাঁসির ব্যবস্থা করা l
৪) মনকে এমন শিক্ষায় নিয়োজিত করতে হবে যে পুত্র ও কন্যা সমান ক্ষমতা সম্পন্ন জীব l তাকে মানুষের মত মানুষ গড়ে তোলা l

তবেই পৃথিবী সুন্দর হবে l আরও উন্নত হবে পৃথিবীর প্রতিটা সম্পদ ল্ল


Copyrights@ D Ghoshal 
****************************************
শ্রীমতি দেবযানী ঘোষাল 
কবি ও লেখিকা 
 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------


Tuesday, 17 March 2020

প্রবন্ধ - রাজেকুল ইসলাম

বর্তমান প্রজন্ম কেন "বাঙালির মুক্তিদাতা" শেখ মুজিবুর 

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
রহমানকে জানবেন? 
■■■■■■■■■■

                     আজকে ১৭ই মার্চ।আজ থেকে একশো বছর আগে (১৯২০)বাংলার মাটি গোপালগঞ্জে ভূমিষ্ট হয়েছিলেন বাঙালির মুক্তিদাতার প্রাণপুরুষ শেখ মুজিবুর রহমান। 
                  
                     ধর্ম সম ধর্মাবলম্বী মানুষদের  এক ছাতায় তোলায় আনতে যে পারে না সেটা মুজিবুর প্রমাণ করে দিলেন আরো একবার।১৯৪৭ এ  ধর্মের ভিত্তিতে গঠিত হলো পাকিস্তান, যার একটি অংশ ছিল পূর্ব বাংলা(বর্তমান বাংলাদেশ)।যাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ "বাংলা" ভাষা।সেই ভাষা কে কেড়ে নিতে চাইলো উর্দুভাষী বর্বর পাকিস্তানিরা।শুরু হলো মায়ের ভাষা রক্ষার লড়াই।এগিয়ে আসলেন মুজিবুর।
                
                   ১৯৪৮ এ বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার দাবিতে ধর্মঘট হয় এবং মুজিবুরকে গ্ৰেপ্তার করা হয়।এর পর ১৯৫০ আবার বন্দি হন।১৯৫৮ তে পুনরায় গ্ৰেপ্তার।১৯৬২ এ ছয়মাস আটক।অর্থাৎ তিনি তার মূল্যবান যৌবন কারাগারে কাটাতে বাধ্য হন।
           
                   ১৯৬৯ এ "বঙ্গবন্ধু" উপাধি প্রদান।১৯৭১ এর ৭ ই মার্চ রেসকোর্স ময়দান মুজিবুর এর বিখ্যাত ভাষণ। বলেন...  "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্ৰাম,এবারের সংগ্ৰাম স্বাধীনতার সংগ্ৰাম"। 
রক্ত যখন দিয়েছি,রক্ত আরো দিবো"।
আমি প্রধানমন্ত্রীত্ব চাই না,দেশের মানুষের অধিকার চাই"।
                 
                 মুক্তি যুদ্ধের নয় মাস তিনি কারাগারে কাটান।সেখানে মৃত্যু নিশ্চিত জেনেও তিনি কোন আপোষ করেননি।দেশ স্বাধীন হলে তিনি ঢাকা  ফিরেন।১৯৭২ সালের ১২ ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্ৰহণ করেন।এইভাবে লাখ লাখ বাঙালির আত্মবলিদানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলো।
  
ধর্ম পরিবর্তন করা হলেও মানুষ তার সংষ্কৃতি পরিবর্তন করতে পারে না।বাঙালিরাও এর ব‍্যতিক্রম নয়।
                                " জয় বাংলা"

Copyrights@ R Islam  

****************************************

Rajekul Islam 
Assistant Professor
(National-International Research Scholar & Writer) 
Department of History 
Diamond Harbour Women's University    

 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------

Thursday, 12 March 2020

কবিতা

"ফিরতাম যদি ছন্দে" 
          ----সায়ন্তিকা ঘোষাল

তম্বী নদীটার পাশ দিয়ে বয়ে যাওয়া প্রাচীন সভ্যতায় যদি ফিরতে পারতাম ,  
তাহলে হয়তো পাহাড়টাও প্রেমে পড়ে যেতো আমার।  
কবির ছন্দে যদি ফিরতাম ,
হয়তো আমিও তখন জন্ম নিতাম কবিতার ঔরসে।  
নির্বাক নাগরিকের দিনান্তের অভ্যাস ,
কখনো বেহিসাবি অভিমান , কখনো পরিপাটি দিনযাপন ..
নিত্যদিন তার ১০টা  -৫ টার হিসেবে দরদাম। 
কবিতা লিখবে ? সময় কই ? 
তুমি তবুও ভালোবাসতে ভুলে যাওনি , 
কখনো আমাকে কখনো আবার প্রেমিকের মতন করে তুমি খুঁজে বেড়াও নদীর উৎস ...
নদীটার গভীরে ডুবে গিয়ে তুমি হয়তো পেয়েছো কবিতার ছন্দ ....
কিন্তু , আমি যে আজও বেপরোয়া হই তোমার কবিতায় ! 
ফিরতাম যদি আমি এই শহরের কোন এক এঁদো গলির ফুটপাথে , 
আমাকে নিয়ে তখনও কি কবিতা লেখা হতো ? 
আমার শরীর বেয়ে নেমে যেতো কঠিন একটা পাহাড় , 
আমার চুলে লেগে থাকা মেঘগুলো বৃষ্টি নামাতো তোমার নিতম্বে.....
তুমি ঘেন্না করতে আমার গায়ের শ্যাওলা , 
ঘুণে ধরা কড়িকাঠে তোমার ছন্দপতন হতো ! 
রোদসী সকালে তোমার ছেঁড়া ড্রয়িং খাতায় তুমি আঁকতে আমার কালচে শরীর ....
আমি ফিরতাম হয়তো , 
নিয়ম করেই , ঠিক যেমনটা কথা দিয়েছিলাম , 
কিন্তু আমার সেই ফেরাটা হয়তো তোমার মনের মতন হতো না ! 
আমি ফিরতে চাই এভাবেই হয়তো ....
ঠিক তোমার বিপরীত মেরুতে ....
নদীর গা ঘেঁষে হয়তো তখনও পড়ে থাকবে টুকরো টুকরো নক্ষত্র ....
উশৃংখল কবিতাগুলোতে ছন্দহীন হবে প্রতিটা স্তবক ....
কোন কবি আমাকে নিয়ে আদিখ্যেতা করবে না ....
তবুও আমি যে কবিতার মেয়ে ! 
ঈশ্বরী আমাকে ক্ষমা করতে পারেনা , 
পাহাড়ের কাঠিন্য আমার বুকে মশাল জ্বালাতে পারেনা , 
তাই আমাকে যে ফিরতেই হবে ....
আমি ফিরবো তোমাদের শহরেই ....
আমার নগ্নতা স্তব্ধ করবে অফিস-পাড়ার ব্যস্ততা....
কবির যৌনতা ধ্বংস করবে শতাব্দী প্রাচীন সভ্যতা....
পলেস্তারা খসে পড়বে তখন অবয়ব থেকে ....
তখন হয়তো আমিও মানুষ হবো ....
তখনই না হয় ফিরবো আমি তোমার কবিতার ছন্দে .....
এলোমেলো হবে তোমার বিছানার ঢেউগুলো ....
দুটো শরীরে মাখামাখি হবে চাঁদ ....
ফিরবো আমি তখনই তোমাদের কবিতায় ...
ফিরবো আমি ঈশ্বরী কে সাক্ষী রেখেই ...
তোমার ছন্দে ! !

copyrights@ S Ghoshal 

 ****************************************


Sayantika Ghoshal 
Poet & Writer 
Hooghly, West Bengal, India 
 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
----------.-----------Voice---------.---------

Sunday, 8 March 2020

Poem

 *Unforgettable love* "
       --Binita Dutta 

When I was a child you
were there to hold me.
You nurtured my feelings 
and loved thee.
Our unforgettable moments
I still cherish.
Our togetherness was rendered 
to nourish.

When I was eighteen my 
love was fondled.
May be I didn't realise the
love that you showed.
But your love was always
on my mind.
Sorry , I never cared to see
as I was blind.

Our unforgettable love is
still in my heart and mind.
There is no comfort in the 
truth , pain all you'll find.
Give me one more chance
Give me one more love.
We could have been good
together quite often as we
could have.

Copyrights@ B Dutta  

******************************************
Binita Dutta 
Poet & Writer
Burdwan, West Bengal, India 
 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

       ..... Chief Organizer.....
          Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------