Sunday, 5 July 2020

হরিবোল --সত‍্যব্রত ধর



বুড়ো শব্দের ভীড়ে জোনাকিদের
বিক্ষোভ থেমে যাওয়ার পরে,
মনের কুঁড়েঘরে পূর্বপুরুষের ছায়াদের
হাতছানির বাড়বাড়ন্ত হঠাৎ!

এবার বেকারত্বের ব্লগে লেখা,
ছবিগুলোয় মরচে ধরেছে প্রায়।
ছাপোষা সংখ‍্যা তত্ত্ব হৃৎপিণ্ডের আর্তনাদ
শুনে, যৌন-মৃত্যুর পরিধি মাপতে ব‍্যস্ত!

ডাগর পোয়াতির গায়ে প্লাস্টিকের বিষম আলো
পড়তেই, অভুক্ত চোখ লিপ্ত হলো তৃষ্ণা নিবারণে।
তারপর রাত বাড়তেই ঘুমন্ত গ্রামের মুখোশের আড়াল থেকে
ভেসে এলো, শবযাত্রীর কলরব..."হরিবোল"

Copyrightss S Dhar 
---------------------------------------

শ্রী সত‍্যব্রত ধর
কবি-লেখক 
তপন, দক্ষিন দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 

---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------

No comments:

Post a Comment