Saturday, 27 March 2021
চিঠি --বর্ণালী রায়
শ্রীচরনেষু প্রিয়তম
কেমন আছো তুমি?
আশা করি ভালোই আছো!
জানতে চাইবে না
আমি কেমন আছি.....,
ভালো নেই গো...
তোমাকে ছেড়ে আমি ভালো নেই।
তোমাকে বিনা বুকটা
কেমন খাঁ খাঁ করে,
দু চোখের অশ্রু অঝোরে ঝরে
যেন অথৈ সমুদ্রের বাঁধ ভেঙেছে।
ধাই ধাই করা বালুচরে
বিন্দু বিন্দু জল
জমিয়ে ছেলে তুমি।
গড়ে তুলেছিলে অথৈ সমুদ্র,
কত স্বপ্ন ঢেউ এর মত
উঁপচে উঠে থিতিয়ে যেত।
তুমি ছিলে তার তলদেশ তার বাঁধ...
হ্যাঁগো তোমার কি
কিছুই মনে পড়ে না?
কত ভালবেসে বাবু বাবু
করে ডাকতে আমায়।
আর আমি তোমার
সেই আদুরে ডাকটা শুনতে
কেমন কান পেতে থাকতাম।
তুমি রেগে বলতে.....
কিগো শুনতে পাচ্ছ না!
আমি বলতাম
কি মিষ্টি করে ডাকলে গো।
তারপর তোমার মনে পড়ে
সেই সন্ধের কথা....
চারিদিক নিস্তব্ধ,ঘুটঘুটে সন্ধ্যে
মুখ চেনা যায় না,
আমরা দুজনে পাশাপাশি
হাঁটছি হাত ধরে।
ঘরে ঘরে আলো ফেলছে
প্রদীপের শিখা আর
পশ্চিমের আকাশে জ্বলজ্বল করে জ্বলছে
আমাদের প্রেমের সেতু সন্ধ্যাতারা।
কিছুই কি মনে পড়েনা তোমার?
রোজ অন্ধকার রাত্রিটা
মনে করিয়ে দেয় তোমার কথা
তোমার সঙ্গে কাটানো সময়ের কথা
তোমার ক্লান্তিহীন প্রেমের কথা.....
ইতি, তোমার বাবু সোনা❤❤❤❤❤
--------------------------------------------------------------
Voice Literary Blog
Editor - Bristi Kangsabanik
Sub Editor - Priyatama Ghosh
Affiliated by : Voice Literary-Cultural Organization
---------------------------Voice-----------------------------
By Voice Literary Blog
Voice Literary Cultural Organization
Published
3/27/2021 06:37:00 am
No comments:
Thursday, 25 March 2021
Oh Sea! --Tandra Mishra
Oh sea! I fall in love with thee.
Never and nowhere seen Such serenity!
I get lost in thy vision,what a dreamy creation!
From those evil customs Lord Shiva might have thought for our liberalizaion.
Who cares all those chaos and noises behind the bay?
Beside thee I will definitely like to pass my whole day.
Thy tranquility, strong enough to make one lost into thy divinity.
I wonder, I can guess His plan, to seek heartsease in thee.
Penned by : Tandra Mishra
Copyright @Tandra Mishra
Composed on 25th March of 2021
(Photography @ rightful owner )
----------------------------------------------------
Voice Literary Blog
Editor : Brristi Kangsabanik
Sub-Editor : Priyatama Ghosh
Affiliated by : Voice Literary Cultural Organization
By Voice Literary Blog
Voice Literary Cultural Organization
Published
3/25/2021 10:33:00 am
No comments:
Wednesday, 17 March 2021
আহুতির উদ্ভব --কবি সুব্রত মিত্র
পৃথিবীর শেষ ধুলোর পাশে যাবো মিশে অবশেষে
হয়তো বা মিশবো না কোনদিন
আগাছার তলে বিন্দু বিন্দু জলে ব্যর্থ হবে সাগরের ছবি আঁকা,
হোগলের শিরদাঁড়ায় হাওয়া এসে দিয়েছে নাড়া
দূরে উদীয়মান বৃক্ষেরা কেন হলো দল হারা;
রমনীরা তৃণ হয়ে সুধালো আমারে এসে
একলা তপস্যার এই চুপিসার সাথি হলো নিমেষে।
রদবদল হয়ে যায় সময়ের পারাপার
হাল ভাঙ্গা বিকেলে ওপার হতে কেউ ডাকবে না আর,
স্মৃতি বলে কিছুই পারিনি গড়িতে এহেন জীবনে
ছায়ার সেতুর পাশে শক্ত কবচ খানি,
পারিনি রাখিতে থামায়ে আমার এই মৃত্যুর বাণী।
এই নিঃস্বতার মাঝেও যারা প্রজাপতির বাসর সাজায়
আমি আমরণ কাল ধরে তাহাদের সাথে রবো
মনের সরণি বেয়ে আমি ঘুমন্ত শৈলীতে রবো জনম জনম
সেই মরমীয় শাখায় শাখায় প্রতিলিপির মর্মের পাতায় পাতায়।
রাখিবো আজি খুঁটি গেড়ে তোমার তরে
নিশ্চুপ হাওয়ার সাথে দেওয়া-নেওয়া গেছে মিশে;
পরাজিত মৌনতা জিতে যায় অবশেষে,
আমি গাঢ় গাঢ় উজ্জ্বল পশ্চাৎ করিয়াছি স্মরণ
প্রেমকে পারিনি দিতে সম্পূর্ণ মুক্তহস্ত
প্রেম তো নয় খেলনা; প্রেম কথাটি বড়ই শক্ত।
By Voice Literary Blog
Voice Literary Cultural Organization
Published
3/17/2021 06:30:00 am
1 comment:
Wednesday, 3 March 2021
প্রেমভঙ্গ --পংকজ সরকার
জীবনে প্রেম এসেছিল-
যেমন আসে সবার জীবনে।
কোথায় যে'তা হারিয়ে গেল
আমার একটুও নেই মনে।
তখন পৃথিবীকে রঙিন মনে হত/
বাস্তবে যা কালো;
চারপাশে যা দেখত দু'চোখ
লাগত সেসবই ভালো।
বরাবর ভালো লাগেনি আমার
চলতি লেখাপড়া;
তবুও প্রেরণা যুগাতো তখন
আমার অন্তরা।
অন্তরা আমার জীবনে অধরা
অন্য একজনের সাথে জমিয়েছিল ও ভাব;
তাইতো তাকে ভালোবেসেও
দেয়া হয়নি আমার প্রস্তাব।
আমার না-বলা- কথা যেসব
না বলা-ই গেল রয়ে;
শান্তিতে আছি তবু...
বিরহ ব্যথা বুকে বয়ে।।
By Voice Literary Blog
Voice Literary Cultural Organization
Published
3/03/2021 08:42:00 am
No comments:
Sunday, 21 February 2021
গোবিন্দ সরকার
কবি পরিচিতি
গোবিন্দ সরকারঃ -জন্ম ১৯৯৫ সালের ৭ই নভেম্বর নিতান্তই এক কৃষক পরিবারে।জন্মস্থান ও বসবাস দঃ দিনাজপুরের কুশমন্ডির এক প্রত্যন্তর গ্রাম সরলায়।পিতা শ্রী নির্মল সরকার একজন ক্ষুদ্র কৃষক এবং মাতা শ্রীমতি বেজোবালা সরকার একজন গৃহকর্ত্রী।স্কুল জীবন সরলা বি.এন.এস. উচ্চবিদ্যালয় ও আমিনপুর উচ্চবিদ্যালয়ে অত্যন্ত মেধা ও সাফল্যের সঙ্গে কেটেছে।তারপর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন বুনিয়াদপুর মহাবিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতক।পরবর্তীতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর।
বর্তমান পেশায় শিক্ষক।২০১৭ সালে মিঠাপুকুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে প্রথম যোগদান।
ছোট থেকেই কবিতার প্রতি নিবিড় ঝোক সাহিত্য অনুরাগী করে তোলে।মূলত কবিগুরু রবীন্দ্রনাথের টানেই ছোট পত্রিকার মধ্য দিয়ে সাহিত্যে হাতে খড়ি।প্রথম কবিতা প্রকাশিত হয় ২০১৬ সালে "নবপ্রয়াস পত্রিকা"য়।তারপর যথাক্রমে 'শব্দসাঁকো', 'স্পর্শ', 'সাতকাহন', 'প্রাঙ্গন', '৯ নং সাহিত্যপাড়া লেন', 'অক্ষর সংলাপ', 'ইলশেগুঁড়ি', 'বর্তিকা', 'সোনাঝুরি' প্রভৃতি পত্রপত্রিকা এমনকি বাংলাদেশের দৈনিক কাগজ "শিল্প সাহিত্য"-এও নিয়মিত লেখা প্রকাশিত হয়।প্রকাশিত সংকলনের মধ্যে "দিগন্তে ক্যানভাস", "নবারূষ"(নবপ্রয়াস পত্রিকা গোষ্ঠী),এবং "৬-এ ছক্কা"(অন্বেষা প্রকাশনি)।প্রথম একক কাব্যগ্রন্থ "ডায়েরির পরীরা" ২০১৯ সালে অন্বেষা প্রকাশনি থেকে প্রকাশিত হয়।
By Voice Literary Blog
Voice Literary Cultural Organization
Published
2/21/2021 04:14:00 am
No comments:
Subscribe to:
Posts (Atom)