Monday, 15 February 2021

বঙ্গরত্ন সুকুমার সরকার


কবিতা
--------
কবি পরিচিতিঃঃ কবি , প্রাবন্ধিক ও ঔপন্যাসিক সুকুমার সরকারের জন্ম 1965 খ্রিষ্টাব্দে । ছাত্র জীবন থেকেই সুকুমার সরকার গল্প , কবিতা , প্রবন্ধ লিখছেন । বিভিন্ন বিষয়ে তাঁর আগ্রহ। বিশেষ করে পুরা-প্রত্ন বিষয়ে আগ্রহ একটু বেশি । তাঁর গল্প কবিতাতেও তার প্রভাব রয়েছে । 

2019 খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার তাঁর সার্বিক সাহিত্য কর্মের জন্য 'বঙ্গরত্ন' পুরস্কার প্রদান করেছেন । 
এ ছাড়াও 1985 ও 1986 খ্রিষ্টাব্দে প্রবন্ধ ও কবিতার জন্য বাংলাদেশ সরকারের শিক্ষা ও সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে পুরস্কৃত হয়েছেন । 
1989 খ্রিষ্টাব্দে 'আল্লাহর নিরাপদ ঘর' নামক কবিতার জন্য রেডিও তেহরান থেকে পুরস্কৃত হয়েছেন । 
পুরস্কৃত ও সম্মানিত হয়েছেন "রাজশাহী লেখক পরিষদ (বাংলাদেশ)" , "বুলবুল সাহিত্য পরিষদ (কলকাতা)", " মালদা সাহিত্য পরিষদ (মালদা )" , "প্রগতি লেখক সংঘ" (ঢাকা, বাংলাদেশ ), "সূর্যপট (যাদবপুর, কলকাতা)",
"সৈয়দ আহসান আলি স্মৃতি রক্ষা সমিতি" (মুর্শিদাবাদ)", "উত্তরের রোববার (বালুরঘাট)" , "লহমা সাহিত্য পরিষদ ( বাঁকুড়া)" সহ বিভিন্ন সংস্থা কর্তৃক ।


বর্তমানে তিনি দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে বাস করছেন । তাঁর লেখার মূল প্রেরণা একুশ শতকের নতুন দর্শন "প্রগতিশীল উপযোগ তত্ত্ব"-এর প্রবক্তা শ্রীপ্রভাতরঞ্জন সরকার এবং তাঁর নব্য-ফলিত জীবনাদর্শ নব্যমানবতাবাদ (Neo-Humanism) ।
বর্তমানে তিনি 'উত্তরবঙ্গ সংবাদ ' , 'দেশ পত্রিকা' , ' আনন্দবাজার পত্রিকা ' , 'আজকাল', 'যুগশঙ্খ', 'নোতুন পৃথিবী' , 'বালুরঘাট বার্তা' সহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকে নিয়মিত লিখে চলেছেন ।

লেখকের প্রকাশিত ও প্রকাশিতব্য গ্রন্থ :
● "নবান্নের বর্ণমালা স্বাদ " -- কাব্যগ্রন্থ-(2010 ) ।
● "ধ্বস্ত পৃথিবীর মনুসংহিতা " -- কাব্যগ্রন্থ- (2014 ) ।
●" ফকির লালন জানে" -- গল্পগ্রন্থ-(2014 ) । ● "ঐতিহাসিক বাণগড় বাণরাজা ও বিরুপাক্ষ শিবমন্দির " -- প্রবন্ধ গ্রন্থ-(2014) ।
●"নব্য মানবতাবাদ ও বাংলা ছোটগল্প" 
-- সম্পাদিত প্রবন্ধ সংকলন-(2014 ) ,
●"স্বপ্ন স্বদেশ" -- উপন্যাস-(2015) , 
● "ছোটদের প্রভাতরঞ্জন " - শ্রীপ্রভাতরঞ্জন সরকারের জীবনীগ্রন্থ-(2017) ।
● "পথ ও পথিক"-- উপন্যাস (2020)

প্রকাশিতব্য গ্রন্থ : 
● " বাংলা ভাষা ও তার উপভাষা " (প্রবন্ধ গ্রন্থ ) ।
● "রাজবংশী জাতি ও ভাষার প্রকৃত ইতিহাস" 
(প্রবন্ধ গ্রন্থ ) ।
● "সাত বছরের এক কিশোর মুক্তিযোদ্ধার কাহিনি" ( উপন্যাস )।
● " নব প্রজন্মের পাথেয় " ( প্রবন্ধ গ্রন্থ) ।
● " বাঙালিস্থান : এক মুক্ত জীবনানন্দ" ( প্রবন্ধ গ্রন্থ) ।

--------------------------------------------------------------------

বদল

(এক)

প্রতিরাতে আমার ঠিকানা বদল হয় 
কখনো ভেনাস , কখনো মঙ্গল , কখনো চাঁদ ।
মহাশূন্যে ভাসতে ভাসতে প্রতিরাতে ভিন্ন স্টেশন 
পতনের পর দেখি প্রতিটি গহ্বর একই অন্ধকার 
কেবল আমার স্বপ্নগুলো রঙিন আর আলো ঝলমল ।

(দুই)

যে প্রশ্নের উত্তর খুঁজতে আমার যাত্রা শুরু
ইদানিং সেই প্রশ্নই আমাকে তাড়া করে ফেরে !
আমি মনে মনে বলি , বদলটা কার হয়েছে 
আমার , না আমার অদ্ভুত দর্শন আয়নার ?

আয়নার সামনে দাঁড়ালে যে আমাকে আমি দেখি
সে আমি এই আমি নই !

আমার কৈশোর , যৌবন আর  
বার্ধক্যের ভেতর থেকে বেরিয়ে আসা 
অন্য এক আমি !

সে আমি রাক্ষুসে গাছ , হাঙর , কুমির 
কখনো রক্তচোষা গিরগিটি, জোঁক 
কখনো বা আমার মৃত স্ত্রীর অতৃপ্ত আত্মা !

----------------------------------------------------------------

আদম 


বেহেস্ত থেকে বিতাড়নের পর 
আমি তো বেহেস্তে ফিরে যেতে চাইনি !
তুমিই টানছো বারবার করে 
তোমার হাজারো বিধান দিয়ে ।

ও আমার নির্বোধ খোদা ! 
তবে কি ভুল করেছিলে 
আমাকে বেহেস্ত থেকে বিতাড়িত করে ?
 
আমি তো আমার মতো করে 
পৃথিবীটাকেই বেহেস্ত করে নিয়েছি 
আমার ভালোবাসার একেশ্বরীর সঙ্গে !

তুমিই লোভ দেখাচ্ছো হাজার নারীর ! 
সে সব নিয়ে তুমি একাই থাকো 
তোমার নীরব বেহেস্তে !

আমি এই পৃথিবীতেই থেকে যাব
পৃথিবীর ঈশ্বরীকে ভালোবেসে !

--------------------------------------------------------------------

সংকেত 


ঝড়ের সংকেত বুঝতে পারিনি 
সে দায় ঝড়ের ছিল না 
ঝড় তাই উপড়ে দিয়েছে শিকড় !

মাটির বুকে কান পেতে 
শুনতে চাইনি মাটির কান্না 
মাটি তাই ভূকম্পনে ফেলে দিয়েছে ঘরবাড়ি। 

অথচ সামান্য পিঁপড়েও 
পড়ে নিয়েছিল ঝড়ের সংকেত 
নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিল ঝড়ের আগেই ।

আমার অহংকারের উঁচু মাথা 
এত উঁচু হয়েছিল 
গাছেরাও লজ্জা পেয়েছিল ,
লজ্জা পেয়েছিল হিমাদ্রি হিমালয় !

অথচ আমি কোনো লজ্জা পাইনি !
আমার লজ্জায় লজ্জিত বিশ্ব প্রকৃতি তাই 
ক্ষণিক থামিয়ে দিয়েছে আমার ঔদ্ধত্য চলা ।

জানি শত চেষ্টা করেও আর ফিরে পাবো না
হারানো সম্ভ্রম আর মায়ের নকসিকাথা সুখ !

Copyrights@ Sukumar Sarkar  
------------------------------------------------------------------

 ---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

Voice Literary-Cultural Organization 
---------------------Voice---------------


Saturday, 23 January 2021

ফিরে এসো হে মহান - বৃষ্টি কংসবনিক ও প্রিয়তমা ঘোষ


পরাধীনতার রক্তনাভে ভারতভূমির জীর্ণ পাঁজরে
সেই তেইশের আগমন, 
হে বীর তেজস্বি অগ্নি পুরুষ তোমার সেই উত্তাল ধ্বনি " আমি সুভাষ বলছি " আজও প্রতিফলিত হয় মুক্ত ভূমির কবর খুঁড়ে... 
জাগিয়ে তোলো উদ্দাম বাঘ্রবাহিনী তোমার , এসো ফিরে ... 
স্বাধীনতার মোড়ক টেনে দেখো একটি বার  বারুদের গন্ধ, জাতের লড়াই, রক্তলাস... 
হে বীর আজ তোমায় দরকার |
এই দুর্লভ কদম সে তো থামার নয়,
তোমাতে পরাজিত কত লোহার পাষান কারাগার,
তব দৃপ্ত জ্ঞানে বন্ধুর নত শির কূটনীতিবীদ হিটলার |
তোমার তেজস চোখে নারীকে কখনো দুর্বল হতে দাওনি না হয় আরো একটি বার জন্ম দেবে তোমার সেই বীরাঙ্গনা ঝাঁসি বাহিনী....
তোমার পরশে বৈচিত্র ও বহুত্ববাদের ভারতবর্ষ জনজাগরণের খরস্রোতা উন্মাদনায় প্রস্ফুটিত
 হে সুভাষ ফিরে এসো তুমি....
পরাধীনতার মুখোশ ভেদে ভারতবর্ষের আকাশ জুড়ে রক্তিম সূর্যের ন্যায় যে উত্তাল ধ্বনি গর্জে উঠেছিল তব কন্ঠ জুড়ে... 
 সেই রণ হুংকারে কুন্ঠিত, কম্পিত ব্রিটিশ শাসকের দল...
ভারত মাতার কুঁড়ে ঘরে আজ আবার সেই প্রাচীন সন্ধ্যে নামুক
মুছে যাক সব অভিমান!
 ইতিহাসের পাতায় না হয় আরো একবার স্বর্ণাক্ষরে লেখা হবে
তোমার সেই প্রথম প্রতিশ্রুতি 
 "তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো"
 আজাদ হিন্দ বাহিনীর তেজস্বী সেনারা আজও সঙ্গে আমার
নীলগঞ্জের খালের নীচে হাজার যোদ্ধার লাশের তলায় হয়ে পড়ে নি তারা সব ম্রিয়মাণ...
 তাই সিঁড়ি বেয়ে নামছে আজ আলোর গল্প
আকাশপথের আলাপচারিতায় |
 যে ওই প্রদীপ শিখার সময় ছুঁয়ে ফিরবে তুমি
সেই প্রভাতের মত...
যে প্রভাতে দেশ মায়ের আঁচল প্রথম পেয়েছিল তোমায়
এক অমলিন হাসির ছন্দে! যার দোদুল্যমান উচ্চকণ্ঠে কেঁপে উঠেছিল সারা বিশ্ব,
 সে সকল ধ্বংসাত্মকী  গোরা ইংরেজ জাতির বুক!
যদিও তোমার কারণে আজ তা নীরব বহুদূর,
কিন্তু সে নৃশংস শোষণ!
তা থেকে কি মুক্ত হয়েছে ভারত?
না, আজ হয়তো জালিয়ানওয়ালাবাগ কিংবা নৌ বিদ্রোহের অমানবিক হত্যাকান্ড নয়
তবে প্রতিনিয়ত ঝড়ে পরা সে বীর শহীদের রক্ত!
সেই সব কোল খালি হয়ে যাওয়া মায়ের কান্না,
তার প্রতিদান!
নিরুত্তর...

 আচ্ছা সুভাষ, তুমি কি আর একবার ফিরে আসতে পারোনা ;
পাশে দাঁড়াতে পারোনা সে সব বর্তমান দেশ নেতাদের!
যারা জাতি বর্ণ বৈষম্যের উর্দ্ধে!
তোমার ন্যায় উদ্দাম হতে বজ্রকণ্ঠে বিদেওমান!
অন্তঃহৃদয় থেকে একটা শক্তিশালী ভারত গড়তে...
হ্যাঁ নেতাজি, তুমি যদি পারো তাহলে আরো একবার নয় শত সহস্র বার ফিরে এসো
তোমার জন্মভূমি ভারত মাতার বক্ষ মাঝে |
ফিরে এসে দেখো হে বীর,
তোমার পথের পথিক হয়ে এক বিশাল যুব সমাজ মুক্তহস্তে স্বাধীনচেতা...
তারাও আজ তোমার ন্যায় লড়াকু,
পিছিয়ে আসেনা কারাগারে আবদ্ধ হওয়ার ভয়ে কোনো রুদ্ধশ্বাসে!
হ্যাঁ মহান, তাদের পায়ে শক্ত লোহার শিকল আটকাতে পারেনা আজ,
তোমার সে বাণী "ভারত ডাকছে। রক্ত ডাক দিয়েছে রক্তকে। উঠে দাঁড়াও আমাদের নষ্ট করার মতো সময় নেই। অস্ত্র তোলো!....যদি ভগবান চান , তাহলে আমরা শহিদের মতো মৃত্যু বরণ করব।'' তাদেরকে উন্মোচিত করেছে |
তাই শীতের কুয়াশা মুড়ে আরও এক বার , আরও একবার সেই তেইশের আহ্বান.... 
দেশবাসীর শিরায় শিরায় রক্ত পাঁজরে চির উজ্জীবিত আজও তোমার অন্তর্ধান!
তুমি ফিরবে সুভাষ সেই আশাতেই আঁচল পেতে বুক বেঁধেছে প্রতি প্রজন্মে তোমার ভারতমায়ের সন্তান |


--------------------------------------------------------------
      Voice Literary Blog 
      Editor - Bijoy Sarkar 
Sub Editor - Monowar Hossain 
Chief Organizer : Chandan Mahanta  
Voice Literary-Cultural Organization
---------------------Voice-----------------


 

Wednesday, 20 January 2021

নিলাম -- সুব্রত মিত্র



জাত আর বংশের কাছে আমি ধ্বংস হলাম
সময়ের কাছে নিতে এসে আশ্রয় হলাম নিলাম,
নিলাম হয়ে গেল আত্মস্বত্বা
নিলাম হয়ে যায় চৌহদ্দির মধ্যিখানের সেই একাত্বতা,
আমি ছিলাম নিলামের স্বিকারী
নিলামের কীর্তন দেখবো বলে-
আমাকে দেখেও ফেলে রেখে গেছে বিশ্ব মহামারী।

তবে ওজনের দরে কেউ আমায় নিলাম করো না
আমি নিজেকে নিলাম করতে চেয়েছি
তবু নিজেকে বিক্রি হতে দেবো না,
মৃদু হেসে চলে যায় জনরাজ্যের মিথ্যে চেতনা
ক্ষুধার কৌতূহল পথ হাঁটে একা নেই তার ঠিকানা।

আমি এক আড়ম্বরের সূচক রূপ
ছদ্মবেশ আমার শ্রেয়
নৈবেদ্য নেই যার;আছে তার বহুরূপ
নিলাম হয় সপ্ত সুরের এই মহাকাল
প্রেম জ্বলেনি বুকে;জ্বলেনিতো কোন আলো

জীবন গিয়েছে দুঃখে
সরল অর্পণ হয়নি সমাপন,
নিলাম হতে হবে চুক্তির আগে
চুক্তির আগেই হবে আমার গমন।
বন্ধন;ক্রন্দন;সুপ্ত সমাগম
নিলামের জীবনই আমার আপন।


Copyrights@ S Mitra 
--------------------------------------------------------------
   Voice Literary Cultural Blog 
         Editor - Bijoy Sarkar 
 Sub Editor - Monowar Hossain 
Chief Organizer : Chandan Mahanta  
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------


 

Tuesday, 5 January 2021

Apply for Membership of the Voice Literary Cultural Organization



☘️বিজ্ঞপ্তি পড়ে মেম্বারশিপ ফর্ম পূরণ করুন☘️


☘️ভয়েস সংগঠনে সদস্য /সদস্যা  পদ গ্রহনের জন্য অফিসিয়ালভাবে মেম্বারশিপ ফর্ম চালু করা হল। মেম্বারশিপ ফর্ম লিঙ্কে ক্লিল করে ফর্ম পুরন করে আপনারা সাবমিট করবেন। আপনাদের ফর্ম পুরনের তথ্যাদি দেখে সংগঠনের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করে সদস্য পদ গ্রহন করা হবে।


☘️ভয়েস সংগঠনের উদ্দেশ্য ও দাবিঃ-- 

১. সুপ্ত প্রতিভার  সন্ধান ও বিকাশ সাধন 
২. জাতীয় স্তরের সমস্ত পরীক্ষায় বাংলা ভাষার অগ্রাধিকার। 
৩. প্রান্তিক জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক জীবনের মান উন্নয়ন ও অধিকার রক্ষা 
৪. শিক্ষা, সাহিত্য, ভাষা ও সংস্কৃতির চর্চা 
৫. সমাজসেবা।  

☘️শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিপ্রেমী ও সমাজসেবী সকল কে ভয়েস সংগঠনের মুক্ত প্রাঙ্গণে স্বাগত।।

☘️সংগঠনের সাথে যুক্ত প্রত্যেক সদস্য / সদস্যা -  তাদের নিজ নিজ অঞ্চলের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক সমস্যাগুলোকে  তাদের নিজেদের মতো করে ভয়েস এ তুলে ধরতে পারবেন। পাশাপাশি প্রত্যেকের মূল লক্ষ্য থাকবে নিজ নিজ অঞ্চলের সুপ্ত প্রতিভাকে ভয়েসের মুক্ত প্রাঙ্গণে তুলে ধরা। 

     আমদের ভয়েস সংগঠনের শ্লোগানই হল - 

আর আড়ালে নয়, আবডালে নয় ও সুপ্ত অবস্থায় নয়.........সৃষ্টিশীল প্রতিভা উঠে আসুক জনসন্মুখে। 


☘️কবিতা, গল্প, প্রবন্ধ ভ্রমন কাহিনী, আবৃত্তি, নাটক, সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন,  হস্ত ও ভাস্কর্যশিল্প  প্রভৃতি সকল প্রকার সৃষ্টিশীল প্রতিভা তুলে ধরুন ভয়েস এর মুক্ত প্রাঙ্গণে। 


☘️আবৃত্তি, নাটক, সঙ্গীত, নৃত্য এবং শিক্ষা ও সামাজিক সচেতনতামূলক বিষয়ভিত্তিক লাইভ অনুষ্ঠান ভয়েস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এসে প্রত্যেক সদস্য/সদস্যা  করতে পারেন ও অপরকে সুযোগ দিতে পারেন।।

☘️আসুন আমরা একে অপরকে ভালোবেসে সৃষ্টি সুখের আনন্দ যাপনের মধ্য দিয়ে দেশ ও দশের কল্যাণে  নিজেদের নিয়োজিত করি। 

ধন্যবাদ ও শুভেচ্ছান্তে, 
ভয়েস সাহিত্য সাংস্কৃতিক সংগঠন 

----------------------------------------

☘️Voice Literary Cultural Organization☘️
                  ESTD : 2019 
(Registered Under West Bengal Society Registration Act XXVI of 1961) 

Voice Writers Group Link :- 

https://www.facebook.com/groups/509230129852741/?ref=share

(Please join us) 

Voice Page Link :- 

https://www.facebook.com/voiceliterarypage/

(Please like voice page) 

Voice youtube channel link:- 


Log in Website :- 

voiceliterarypage.blogspot.com 

Thanks & regards, 
Voice Literary Cultural Organization


Friday, 1 January 2021

OH FATHER ! --TANDRA MISHRA


Oh Father! you are not here now.
But everytime I feel you .
I never imagined my life without you.
Why  so special to me were you always?
Why suddenly do you leave us ?
I am not upset, father.
'Cause I know with me you are .
With me You are.
So much noise, so much chaos,
So many people  are here but not your loud voice.
Everything is here but not your bodily charm.
When I would leave house and you saw me,
I know you felt happy to see courage of mine.
Father, you , the only person, who could get 
Me ,even if a word I hadn't made.
Sometimes a little pretence made we both.
I can still remember, father,  you and I both
Pretending to be stronger and showing off strength 
while inside were very upset we both.
Oh father! now you are not here,
But I feel you everytime,everywhere.


@ copyright Tandra Mishra 
------------------------------------------------

Smt Tandra Mishra 
Poet & Writer 
Debinagar, Raiganj, Uttar Dinajpur, W.B, India 
--------------------------------------------------------------
   Voice Literary Cultural Blog 
         Editor - Bijoy Sarkar 
 Sub Editor - Monowar Hossain 
Chief Organizer : Chandan Mahanta  
Voice Literary-Cultural Organization
---------------------Voice------------------