Thursday, 15 October 2020

সূচিপত্র - "ভয়েস শারদীয়া সংখ্যা ১৪২৭ "

#ভয়েস_সাহিত্য_পত্রিকা  #শারদীয়া_সংখ্যা_১৪২৭ 
           #সূচিপত্র 

#পত্রিকা_প্রকাশিত_হবে_ষষ্ঠী_তে

Sunday, 27 September 2020

*কৃষি-পরিবেশ ভিত্তিক লোকায়তিক পর্যটন গড়ে উঠুক*

_* ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে দু'চার কথা*_

 *কৃষি-পরিবেশ ভিত্তিক লোকায়তিক পর্যটন গড়ে উঠুক* 
            -- ড. কল্যাণ চক্রবর্তী

কর্মসংস্থানের নতুন ভাবনা হতে পারে Agro-eco tourism, যাকে ডাকতে পারি - "শিশির বিন্দু পর্যটন' নামে, এটাই কৃষি-পরিবেশ-পর্যটন। বাংলা সাহিত্যে এর উদাহরণ আছে। রবীন্দ্রনাথের কবিতায় পাই, "বহু দিন ধরে বহু ক্রোশ দূরে/বহু ব্যয় করি বহু দেশ ঘুরে।/দেখিতে গিয়াছি পর্বতমালা,/দেখিতে গিয়াছি সিন্ধু।/দেখা হয় নাই চক্ষু মেলিয়া,/ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/ একটি ধানের শীষের উপর/একটি শিশির বিন্দু।" 

পশ্চিমবঙ্গে শিশির বিন্দুর সৌন্দর্য দেখবার বহু মডেল কেন্দ্র হোক। সমস্ত কৃষি জলবায়ু অঞ্চলেই এটা হতে পারে অসংখ্য। এখানে এত ভূ-প্রকৃতির বৈচিত্র্য, পাহাড়, টিলা, নদী, জলা, জঙ্গল -- তা ব্যবহৃত হোক। নতুন শিক্ষানীতিতে Summer Trip, Summer Camp এর কথা বলা হয়েছে। আগামী দিনে বহু ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়া হবে। তার পরিকাঠামো এখনই করা হোক, এইভাবে বেসরকারি সরকারি আধা সরকারিভাবে তৈরি হোক নানান জায়গায়। কৃষিভূমি, সবুজ অঞ্চল, জলাভূমির পাখি, অসংখ্য প্রজাপতি, সবুজ প্রান্তর, চারণ ভূমি, লেপাপোঁছা সাঁওতাল কুটির, ভেতরে পর্যটকদের আধুনিক ব্যবস্থা থাকবে। থাকবে Herbal Garden, Butterfly Garden, Boating facilities, শালুক পদ্মে ভরা পুকুর, পাখিরালয় Bird Watch Centre. প্রয়োজন Folk Tourism -এর বন্দোবস্ত, বনবাসী, গিরিবাসী সংস্কৃতির বাণিজ্যায়ন, নাচগান, স্থানীয় খাবার, বনবাসী শিল্প সামগ্রীর কেনাবেচা। পটচিত্র, বাঁশ বেতের কাজ, ডোকরা, মাটির পুতুল, মুখোস শিল্প। 

'সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি' -- এই গানের ভূমি দেখতে, জলা-জঙ্গল দেখতে, সাজানো গোছানো পর্যটন গড়লে প্রকৃতিবিলাসী মানুষ আসবেই। তাকে কেন্দ্র করে বহু মানুষের কর্মসংস্থান হবে। এলাকায় লোকশিল্প, গ্রামীণ শিল্প বিকাশ লাভ করবে। পশ্চিমবঙ্গ মডেল হোক এই ব্যাপারে। কারণ পশ্চিমবঙ্গই একমাত্র আসমুদ্র-হিমাচল-রাজ্য, ভারতবর্ষের মিনি ভৌগোলিক-সংস্করণ। সমুদ্র ধুইয়ে দিচ্ছে তার পা, আর মাথায় হিমেল চূড়ার মুকুট।

Copyright @ Kalyan Chakraborty
   

প্রাবন্ধিক: ড. কল্যাণ চক্রবর্তী
অধ্যাপক, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়
নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

--------------------------------------------------------------------

      Voice Literary Blog  
      Editor : Bijoy Sarkar 

--------------------------------------------------------------------

Saturday, 26 September 2020

বিদ্যাসাগর স্মরণে --গোলাপ সিংহ





পরাধীনতায় জর্জরিত যখন ভারতীয় নারী, 
ছড়িয়েছেন তিনি নারী স্বাধীনতার বানী। 
সমাজ যখন কুসংস্কারের আছন্ন , 
সমাজ সংস্কারের পথ তিনি করেছেন প্রসন্ন।
বাল্যবিবাহের প্রতিবাদী যে মহান মানব, 
বিধবা বিবাহের তিনি প্রবর্তক।
নারী কল্যাণ ও সমাজ সংস্কার যার ব্রত,
তিনি সবার দয়ার সাগর, করুণার সাগর।
লিখে বর্ণ পরিচয় যিনি দিয়েছেন অদ্ভুত দান,
তিনি বাঙালির ঈশ্বর মহান।। 
রেখে গেছেন যিনি অসামান্য লেখনি, 
রয়েছে লিখা বিশ্ব মানবতার বানী।। 
মহান পান্ডিত্যের অধিকারী যিনি, 
বিন্দু মাত্র নেই অহংকারী, 
সত্যের পূজারী তিনি, আধুনিক সমাজ রূপকার। 
মহান মানব, নারী ও সমাজ সংস্কারক, 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শতকোটি প্রণাম।।

Copyright @ Golap Singha  
-----------------------------------------------------------------

Sunday, 20 September 2020

রাজীব লোচন বালা

"ঘোষণা এক- 'অভিসর্ন্দভ" 
       --রাজীব লোচন বালা 

পথ চলতে চলতে নিজের আঠালো যৌবনে , 
'মানুষ' ভূতুড়ে ভূতুম থেকে আবার ভূতের দিকে 
সব জ্বালাতনের জ্বলন্ত তুষে  ভেজার লিপ্সা 
সে এক ঘোষণার অভিসর্ন্দভ!

পরিযায়ী সে তো  সুজন , তারা বুনে বর্ষের ভাগ্য 
পথে- ঘাটে চোখ রাখলেই ঊষর জমিতে হৃদয় গাঁথে ,
তাদের চাওয়া বলতে সেই একটু খাবার- জল- কাপড়
সে এক ঘোষণার অভিসর্ন্দভ । 

ড্রাগ- মাফিয়া আষ্টে অষ্টম গন্ধ ধোঁয় দেখছি তিলোত্তমা
যে ছিল সেও কালোবাজারে শরীর বেঁচা- কেনা করে ,
ভদ্র সেজে, পাগল করছে পৃথিবী যে সে এক কামী ছিল; 
উৎসাহে লিখা চলছে ঘোষণা, সেও এক অভিসর্ন্দভ । 

সরস্বতীর ঘরে আজ বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের অনটন নাই 
পথে- ঘাটে লক্ষ্মীর ছড়াছড়ি, বুদ্ধির টানে গাঁজা জ্বলে ওঠে।
ভিক্ষুক আজ জেলের রুটিতে জীবন মাপে , সরকারীনামা 
আজও পেয়েছি সেই ঘোষণাই; 
যা কাল হবে কতগুলো রঙ্গীন ডিগ্রীর অভিসর্ন্দভ ।

Copyright @ Rajib Lochan Bala  
------------------------------------------------------

শ্রী রাজীব লোচন বালা  
কবি-লেখক 
রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ  

 -------------------------------------------------------------
     Voice Literary Blog 
     Editor - Bijoy Sarkar 

Voice Literary-Cultural Organization
---------------------------Voice----------------------------

Friday, 4 September 2020

শিক্ষক -----গোলাপ সিংহ



শিক্ষক, জাতি গড়ার কারিগর, জাতির মেরুদণ্ড। 
শিক্ষা যার মূল চাবিকাঠি, উদারতা মানব ধর্ম। 
ছাত্র যার মূল অস্ত্র, আচরণে তার তারই মাতৃত্ব।
চোখে যার সমতা, তিনিই তো মহান,
সমাজে রাখেন তিনি অনন্য অবদান। 
তিনি শিক্ষক, সমাজের রূপকার। 
স্নেহ ভালবাসা নিয়ে যার হৃদয় ভরাট , 
সুষ্ঠ সমাজ কল্পনা করেন যিনি সদা
তিনিই গুরুদেব, শিক্ষক আমার। 
যার ছায়াতলে মায়ের আদর, বাবার স্নেহ,
শিক্ষক কূল কে আমার কোটি কোটি প্রনাম। 
পিতা মাতার পর জগতে যার স্থান , 
তিনিই আমার গুরু, শিক্ষক মহান।
সারা বিশ্বে বরেণ্য যিনি, শিক্ষা দিয়ে মানবতার।
কলমে যার অগাধ কালি, লেখেন বিশ্ব কল্যানের বানী,
উচ্চতা যার আকাশ বড়, সূর্যের অপেক্ষা তেজদীপ্ত। 
বাতাসসম স্নিগ্ধ  যিনি, জলের ন্যায় অমূল্য,
প্রকৃতিময় মানুষ তিনি, যাদের পেয়ে জীবন ধন্য।,
 তাদের চরণে প্রণাম জানিয়ে আর্শীবাদ নিই মস্তকে  তুলে।।