Saturday, 13 June 2020

স্পর্ধার আঁচ --সত‍্যব্রত ধর


স্ক্যান করা স্বাস্থ্যবান দলের প্রতিনিধিত্ব করে,
সফলতা ছুঁয়েছে চেয়ার।
নতজানু হয়ে ডিগ্রীর যোগফল শূন্য দেখেও,
হতাশা গ্রাস করেনি জেদকে।

দৈনন্দিন তাচ্ছিল্যের  বেহাল ধৃষ্টতা ভুলেছি,
সাইলেন্ট প্রতিবাদের সুরে।
নিংড়ানো স্বপ্নের অচ্ছুত ছায়াহীন জীবনে,
উলঙ্গ চিতার আঁচ চেখেছি।

চৌকশ বুদ্ধির বেলাগাম মিথ্যে শব্দগুলো,
মনের কাঁচে ফসিল্স এঁকেছে।
বন্ধকী মৃত্যুর পদধ্বনিতেও লড়াকু চ্যালেঞ্জে,
জেতার স্পর্ধা রাখি এখনও।

 Copyrights@ S Dhar  

শ্রী সত‍্যব্রত ধর
কবি-লেখক 
তপন, দক্ষিন দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 

---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------

এভাবেই ছোঁয়া --শিবানী মণ্ডল



সকালগুলো থাকে তোমার অপেক্ষায়
ঠোঁটের কোলাজে সুখের আস্তরণ।
আদরের অজস্র উপত্যকা পেরিয়ে
সমর্পণের অদ্ভুত আবেশে
      মিশে গিয়েছে----
শিশির বিন্দুর মতো ঘ্রাণ।

আঁধারি রাত ভেজা এই মন
অন্ধকারের সুগন্ধি নেশায়
শরীর ক্রমশ মিশে যাচ্ছে----
     এক অদ্ভুত পৃথিবীতে!

চোখের পাতায় বিছানো 
       লজ্জার আঁচল....

জাগতিক নিয়মের নিষিদ্ধ চাদর
অসংলগ্ন ভ্রান্তিকাল পেরিয়ে
তোমার ডুবজল আকর্ষকের গায়ে।
   ------ এভাবেই স্বপ্নের অলিখিত আরশিতে
          পেরিয়ে যাচ্ছে----
প্রেমের এক সমান্তরাল ঢেউ!

Copyrighs@ S Mandal 
---------------------------------------------------------------
 
শিবানী মন্ডল 
কবি-লেখিকা 
ঝাড়খন্ড, ভারতবর্ষ 

---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------

Saturday, 6 June 2020

পৃথিবী --সত‍্যব্রত ধর



জন্মলগ্ন থেকে সবুজে ঢাকা পৃথিবী,
আজ ধূসর বৃদ্ধ প্রায়।
অবলীলায় সভ‍্যতার জৌলুস কেড়েছে,
নীল গ্রহের সুন্দরী তকমা।
রাক্ষুসে মানুষ নিংড়ে নিয়েছে প্রয়োজন,
বিনিময়ে  দিয়েছে অবহেলা।
মিথ্যে ইমারতের অশ্লীল আবর্জনায় মোড়া,
রঙিন লাস্যময়ী বাগান।
বাড়ন্ত লোভী তাপমাত্রায় জ্বলে-পুড়ে ছাই,
বিশ্বের  বিখ্যাত ফুসফুস।
নদীতে মিশেছে আমাদের বেহুঁশ অপকর্মের,
রক্তাক্ত বেরঙিন সাক্ষীরা।
বাস্তুতন্ত্র আজ শুধুই পড়ার বইতে কিংবা,
দূষিত ভাষণেই রক্ষিত।
সীমাহীন ধ্বংসলীলার গাঁথা শুরু হয়েছে,
ভাইরাসের সংক্ষিপ্ত ইতিহাসে।

Copyrights@ S Dhar 
-------------------------------------------------------------
শ্রী সত‍্যব্রত ধর
কবি-লেখক 
তপন, দক্ষিন দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 

---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------

প্রকৃতির রূপ --সুশান্ত কুইলা



মেঘে ভরা আকাশটা দেখে সেদিন তুমি
বলেছিলে, এখুনি বৃষ্টি নামবে। 
আজও আকাশ কালো মেঘে ঢাকা,
বৃষ্টি এলো ঝমঝমিয়ে, 
রাস্তায় জমলো এক হাঁটু জল।
নদীর দুকুল ভরে গেছে বৃষ্টির জলে।

এইতো সেদিন তুমি বললে, 
গাছেদেরও নাকি প্রান আছে।
বাড়ীর সামনের ফাঁকা মাঠে অল্প অল্প 
ঘাস ছিল কিন্ত বৃষ্টির জল পেয়ে 
ঘাসেরা অনেক বেড়ে গেছে, 
আজ সেখানে ঘাসের ঘন জঙ্গল।

একদিন তুমি আমায় পাহাড়ের গল্প 
শুনিয়েছিলে, বলেছিলে পাহাড়ের গা বেয়ে
নাকি ঝর্ণা নেমে আসে নিচে। কি সুন্দর তার
রূপ, দেখে চোখ ফেরানো যায়না, 
আজ নিজের চোখে অবলোকন করলাম 
তার অপরূপ রূপের মহিমা।

সেদিন নদীর পাড়ে দাঁড়িয়ে বলেছিলে,
সাঁঝের আকাশের চাঁদটা কি সুন্দর !
গোধুলীর ম্লান আলোকে তাকিয়ে ছিলাম
তোমার মুখপানে। 
দিনার শেষে পাখিরা ফিরছে ঘরে,
ডানা ঝাপটিয়ে উড়ে চলেছে কোন সুদুরে।

-------------------------------------------------------------
শ্রী সুশান্ত কুইলা 
কবি-লেখক 
উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 

---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sark

Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------

কোথায় সবুজ? --নীতা কবি



এতো সুন্দর বিশ্ব-প্রকৃতি কালিমালিপ্ত করলো কে?
মানুষের লোভ, মানুষের ক্ষুধা খেলো সবকিছু ,আবার কে?
শস‍্যশ‍্যামলা মা আমাদের পূরণ করে সকল চাওয়া
সেই চাওয়াতেই দখলদারি ,সবকিছু কেড়ে বড়-লোক হওয়া।

বড়-লোকের বড়মানুষী আনবে প্রগতি, আধুনিক দেশ
ধ্বংস করলো সবুজ প্রকৃতি ,মৃত‍্যু ডেকেই আনলো শেষ
বৃক্ষরাজির সম্মেলনে আসতো বৃষ্টি, ফলতো ফল
ধূধূ প্রান্তর মরুর দেশে শুষ্ক হাওয়ায় সব বিফল।

কোথায় সবুজ ! কোথায় ওরে, আয় ফিরে আয়, সবুজ কর
মৃতপ্রায় মানব-সমাজে ধরণীটাকে সুস্থ কর
সবুজ প্রান্তর ,সরস মাটি, শীতল বাতাস প্রভুর দান
খোদার উপরে খোদ্দারী করে হানলো কেবল বিষের বাণ।

নদীর জলকে করলো বদ্ধ, কারখানাতে বিষের ঝাঁঝ
ফুল ,ফল  আর প্রজাপতি সব লুপ্ত হলো পৃথ্বী-মাঝ
একটি গাছকে কাটতে হলে যে পাঁচটি গাছের জীবন চাই
সেই বিধি সব ভুলে গেলো আর শিয়রে বিপদ আনলো তাই।

এ বিপদ বড়ো বিষম বিপদ ,রক্ষা করবে সাধ‍্য কার
প্রকৃতি-দূষণ বন্ধ করতে যোগ দাও সবে, দায় সবার।
লোভের পাহাড়ে বসে বসে সব মুনাফা লাভের অঙ্ক কষে
মহাকাল এসে দাঁড়ায়ে দুয়ারে, সবকিছু তোর যাবে ধ'সে।

শোনো রে মানুষ ভাই
পৃথিবীটাকে সুস্থ রাখতে হলে সবুজায়ণ চাই।

Copyright@ Nita kabi
-------------------------------------------_----------------
নীতা কবি 
কবি-লেখিকা 
পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 

---------------------------------------------------------------

       Voice Literary Blog 
       Editor - Bijoy Sarkar 

Sub-Editor - Monowar Hossain 

       ..... Chief Organizer.....
           Chandan Mahanta  

Voice Literary-Cultural Organization
---------------------Voice---------------